পণের দাবিতে ভাইয়ের স্ত্রীর উপর অত্যাচার, নর্ত্যকী স্বপ্নাকে থানায় হাজিরার নির্দেশ

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্বপ্নার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপ্না চৌধুরীকে ১৮ ফেব্রুয়ারি পালওয়াল থানায় হাজির হতে বলা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার গর্ব স্বপ্না চৌধুরী প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। ডান্সিং কুইন স্বপ্নার রয়েছে লাখো লাখো ভক্ত। মুলত একেকটি স্টেজ পারফরম্যান্স দিয়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখলেও তা হয়ে ওঠেনি। সৌজন্যে ছোট ছোট জামা পরে ফটোশ্যুট বা মডেলিংয়ের একেবারেই পক্ষপাতিত্ব ছিলেন না স্বপ্না। একবার বিগ বসেও গিয়েছিলেন, কিন্তু তাও খ্যাতি পাননি। যদিও অনেকদিন ধরেই মঞ্চে নাচ বন্ধ করে দিয়েছেন স্বপ্না চৌধুরী। স্টেজ পারফরম্যান্সের বাইরে এখন তিনি মিউজিক ভিডিওতে বেশি সক্রিয়। এছাড়াও তিনি মাঝেই মধ্যেই নানা বিতর্কে জরিয়ে পড়েন। কয়েকবছর আগে স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, টাকা নিয়েও তিনি একাধিক প্রোগ্রাম করতে যাননি। এমনকি সেই টাকাও ফেরৎ দেননি। যদিও স্বপ্না সবটাই অস্বীকার করেছেন। এরই মধ্যে আরও একটি অভিযোগের শিকার হলেন স্বপ্না-সহ তাঁর পরিবার।

চলতি মাসের শুরুতেই স্বপ্না চৌধুরীর পরিবারের বিরুদ্ধে যৌতুক হয়রানি এবং পারিবারিক সহিংসতার দায়ে গুরুতর অভিযোগ উঠেছিল। যার জেরে স্বপ্না, তাঁর মা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বপ্নার ভাইয়ের বউ। তাঁর অভিযোগ, স্বপ্নার ভাই দিনের পর দিন তাঁর শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য তাঁর স্ত্রীকে চাপ দিতে শুরু করে। বিয়ের সময় তাঁকে প্রায় ৩ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল, এমনকী মেয়ের জন্মের পরেও স্বপ্নার ভাইয়ের শ্বশুরবাড়ি কয়েক লাখ টাকা দিয়েছেন। কিন্তু এখন তাঁদের দাবি একটি গাড়ির। যা দিতে অস্বীকার করাতেই স্বপ্না, তাঁর মা এবং ভাই চরম নির্যাতন চালায় ভাইয়ের স্ত্রিয়ের উপর। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়।

দিল্লির নাজাফগড়ের বাসিন্দা করণকে বিয়ে করেন স্বপ্নার ভাই। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক দাবি করতে শুরু করে করণের শ্বশুরবাড়ির লোকজন। স্বপ্নার ভাইয়ের স্ত্রী আরও জানায়, বিয়ের সময়ও তিনি অনেক শর্ত রেখেছিলেন। যার কারণে তাঁকে নগদ টাকা, সোনা-রূপার কাপড় দেওয়া হয়। কিন্তু পরে তাঁরা গাড়ি দাবি করতে থাকে। ২০২২ সালের ২০ মে থেকে তাঁর উপর মারধর শুরু হয়, তারপর তিনি বাবার বাড়িতে চলে আসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্বপ্নার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপ্না চৌধুরীকে ১৮ ফেব্রুয়ারি পালওয়াল থানায় হাজির হতে বলা হয়েছিল।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার