জঙ্গলমহলে গাছের ওপর স্টাডি রুম বানিয়ে পড়াশোনা করছেন এক যুবক!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের জয়পুর গ্রামে গাছেই স্টাডি রুম বানিয়ে পড়াশুনা করছেন এক যুবক।ছোটো থেকেই গাছ পালার মধ্যে বড় হয়ে ওঠা। গাছকে ভালোবেসে সেই গাছেই নিজের স্টাডি রুম বানিয়ে ফেলেছেন যুবক বরুণ দাস। বাড়ি ঝাড়গ্রাম জেলার(Jhargram District) বেলপাহাড়ি ব্লকের শিলদার জয়পুর গ্রামে। ছোট পরিবার। মেরে কেটে ৮০০ স্কোয়ার ফুটের বাড়িকে ঘিরে রেখেছে কমপক্ষে ৭০ টি গাছ।

ছোট থেকেই গাছের ছায়ায়, গাছের নিচে খেলে বড় হওয়া বরুণ ভাবতেন গাছেই ঘর বানাবেন। শান্ত, নিরিবিলি পরিবেশে গাছেই হবে তাঁর স্টাডি রুম । কেন এমন ভাবনা ? তিনি জানালেন, ছোটবেলায় কার্টুন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। ছোটা ভিম- এ যজ্ঞুর বাড়ি গাছের উপরে। সেইখান থেকেই এই ভাবনা চিন্তা গাছের উপরে ঘর। আর লকডাউনে যখন মোবাইলে (Mobile) নেটওয়ার্ক পাচ্ছিল না ,তখন তিনি এই গাছের উপরে ঘরটি বানিয়েছিলেন ।মোবাইলে নেটওয়ার্কে অনলাইন ক্লাস করার জন্য। জঙ্গল ঘেরা প্রত্যন্ত গ্রামে একটা বড় সমস্যা হচ্ছে মোবাইলে টাওয়ার না থাকা। ডিজিটাল(Digital) যুগে এই সমস্যা প্রতিনিয়ত যা সঙ্গী হয়ে উঠেছে কলেজ পড়ুয়া থেকে আম আদমি সকলের।

২০১৯ এর সেই ভাবনা কার্যকরী করেন তিনি। নিম গাছ এমনিতেই শক্ত পোক্ত গাছ। তিনটি মোটা গাছের ডালের ওপর বাঁশ , কাঠ পরপর বেঁধে এর উপর খড় , চাটাই, ত্রিপল পেতেছেন। বাঁশের সিঁড়ি বেয়ে উঠতে হবে। ছোট দরজা আছে। চাবি তালা দেওয়া যায়। অন্যদিকে খোলা জানলা আছে। হাওয়া আসার জন্য। বৃষ্টি আসলে ত্রিপল ফেলে দেন। রয়েছে আলোর ব্যবস্থা।

বরুণ জানান, ২০২০ ও ২০২১ সালে তাঁর এই স্টাডি রুম দারুন কাজে লেগেছে। গ্রামের আরো অনেক স্কুল ও কলেজ পড়ুয়া তাঁর এই স্টাডি রুমে এসে পড়াশুনা করত। এখনোও তাঁরা আসে। মোবাইলে টাওয়ার না থাকলে ছোটরা উঠে পড়ে গাছ বাড়িতে। ছুটির দিনে নিশ্চিত হয়ে গেম খেলে। গ্রামের রাস্তার পাশে তেলেভাজা দোকান চালান তার মা। জয়পুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শিলদা কলেজ থেকে বিএসসি(BSC) পাশ করার পর সম্প্রতি বিএড করেছেন। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। টিউশনি পড়ান। লকডাউনের সময় তিনি এই গাছে ঘরটি বানিয়েছিলেন। মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার জন্য তখন অনলাইনে ক্লাস হত কিন্তু। এখনো রয়ে গেছে সেই গাছ ঘর। মাঝে মধ্যে নেটওয়ার্ক না এলেই গাছেই উঠেই যাবতীয় কাজকর্ম করেন বরুন দাস।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য