‘সবকিছু ঠিক থাকলে ১৪ বছর আগেই তৈরি হত হীরামাণ্ডি’: সঞ্চয় লীলা বনশালী

আমি ৩০ বছরে মোট ১০ টি ছবি করেছি। গত কয়েক বছরে আমি ৩ টি ছবি করেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্জয় লীলা বনশলী মানেই নতুন কিছু। ফের ঐতিহাসিক সৃষ্টি। শনিবার রিলিজ করেছে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক সিরিজ সঞ্জয় লীলা বনশলী পরিচালিত ‘হীরামাণ্ডি’-র টিজার। যেখানে গণিকা বেশে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও-এর ফার্স্ট লুকে একেবারে কুপোকাত নেটমাধ্যম। বহু প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পাবে খুব শীঘ্রই। প্রায় ৮ টি ভাগে বিভক্ত সিরিজটি সম্প্রচারিত হবে নেটফ্লিক্সে। ছয় গণিকার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘হীরামাণ্ডি’। তবে ২০২৩ সালে নয়, সবকিছু ঠিক থাকলে বিগত ১৪ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল হীরামাণ্ডির। কিন্তু কেন ১৪ বছর আগে তৈরি হল না এই ছবি?

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির সাফল্যের পর, সঞ্জয় লীলা বনশলী তাঁর বহু প্রত্যাশিত হীরামাণ্ডি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে প্রস্তুত। ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টেই বনশলী জানালেন, প্রায় ১৪ বছর আগে ছবির লেখক তাঁর কাছে হীরামান্ডির ধারণা নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে পরিচালক বলেন, “আমাকে অবশ্যই মইন বেগকে ধন্যবাদ জানাতে হবে। তিনি প্রায় ১৪ বছর আগে ছবির ধারণাটি নিয়ে আমার কাছে এসেছিলেন৷ কিন্তু আমি তখন এটি তৈরি করতে পারিনি, কারণ তখন আমি ইতিহাস সৃষ্টিকারী দেবদাসের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। তারপরে আমার কাছে বাজিরাও মাস্তানির প্রস্তাব আসে। তাই লেখককে আমি ফিরিয়ে দিই।” ওয়েব সিরিজে কাজ করার প্রবণতা সম্পর্কে বনশলী বলেন, “আমি ৩০ বছরে মোট ১০ টি ছবি করেছি। গত কয়েক বছরে আমি ৩ টি ছবি করেছি। অবশেষে আমি হীরামাণ্ডির ৮ টি পর্ব তৈরি করতে সফল হয়েছি। হীরামন্ডির মতো একটি শো করা খুবই কঠিন বিষয়।”

তিনি আরও যোগ করেছেন, “শুট চলাকালীন আপনি বুঝতে পারবেন যে গল্পের মূল দিকটি বোঝানোর জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ শট আপনি মিস করেছেন। কারণ একটি ছবির থেকেও ওয়েব সিরিজে কাজ করা বেশি কঠিন। ছবিতে দেওয়া সময়ের দ্বিগুন ব্যবহৃত হয় ওয়েবসিরিজে। এটি তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়। আমি আমার সেরাটা দিয়েছি হীরামন্ডিতে।” হীরামান্ডি প্রাক-স্বাধীনতা যুগের জেলায় তিন প্রজন্মের গণিকাদের গল্প অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখ।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার