সেলসম্যানের নাম করে চাকরি, দুবাইতে বাড়ির এক গৃহকর্মীকে আটকে রেখেছেন নওয়াজউদ্দিন

স্বপ্নাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নওয়াজের বাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োগ করা হয়। একটি অজানা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পারিবারিক ঝামেলা যেন থামার নামই করছে না। গতমাসেই অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। কারণ গত ২৩ জানুয়ারি আলিয়া তাঁর শ্বশুরবাড়িতে উপস্থিত হলে তাঁকে তাঁর শাশুড়ি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শাশুড়ির বিরুদ্ধে গিয়ে আলিয়া নওয়াজের বাড়িতে প্রবেশ করলে ২৩ জানুয়ারী নওয়াজের মা মেহরুনিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। উল্টে আলিয়ার অভিযোগ, তাঁকে তাঁর শ্বশুরবাড়িতে ঘরবন্দি করে রাখা হয়েছে। তিনি খেতে পাচ্ছেন না, শুতে পাচ্ছেন না, বাথরুমে যেতে দেওয়া হচ্ছেনা। ওদিকে নওয়াজ অভিযোগ এনেছেন, আলিয়ার দ্বিতীয় সন্তান নাকি তাঁর নয়। এই অভিযোগের ভিত্তিতে আলিয়া ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। এই ঝামেলার রেশ কাটতে না কাটতেই এবার নওয়াজের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন তাঁর এক গৃহকর্মী।

আলিয়ার আইনজীবী রিজওয়ানের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নওয়াজের বাড়ির সাহায্যকারী স্বপ্না রবিন মসিহ বলছেন তিনি অভিনেতার জন্যে দুবাইতে আটকা পড়ে গিয়েছেন। রিজওয়ানের শেয়ার করা বিবৃতি অনুযায়ী, স্বপ্নাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ভিসা ফি’র অজুহাতে কীভাবে অভিনেতা তাঁকে বেতন দিচ্ছেন না। অভিযোগ আরও বলা হয়েছে, সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নওয়াজের বাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োগ করা হয়। একটি অজানা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আদতে নওয়াজউদ্দিনের নাবালক বাচ্চাদের দেখাশোনা করছিলেন যখন তাঁরা দুবাইতে পড়াশোনা করছিলেন। স্বপ্না আইনজীবীকে জানিয়েছেন যে, নওয়াজউদ্দিন তাঁকে দুবাইতে ‘সম্পূর্ণভাবে পরিত্যাগ’ করেছেন, এখন তাঁর বেঁচে থাকার জন্য কোনও খাবার এবং অর্থ পর্যন্ত নেই।

এই নোটের পাশাপাশি রিজওয়ান মেয়েটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছেন। ভিডিওতে স্বপ্না আরও বলতে শোনা যায়, নওয়াজ যেন অবলম্বে তাঁর বকেয়া বেতন পরিশোধ করেন। এবং ভারতে তাঁর পরিবারের কাছে ফিরতে সাহায্য করেন। ২০২১ সালে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া এবং বাচ্চা শোরা এবং ইয়ানি দুবাইতে চলে গিয়েছিলেন। জানুয়ারিতে আলিয়া ভারতে ফিরে আসেন এবং তারপর থেকে অভিনেতার আন্ধেরির বাড়িতে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আলিয়া, অভিনেতার সন্তানরাও শীঘ্রই ভারতে ফিরে এসেছেন।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার