স্বরা-ফাহাদের বিয়ে অবৈধ! বিতর্কের মাঝেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে তাঁদের রিসেপশনের আয়োজন

তাঁর মতে, স্বরাকে ইসলামে কবুল বলতে হবে, তবেই তাঁদের বিয়ে বৈধ হবে। কোনও নারী যদি মূর্তি পুজো করেন তবে মুসলমান পুরুষ তাঁকে বিবাহ করতে পারবে না। এটাই নিয়ম মুসলিম রীতিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করার খবর আচমকাই প্রকাশ্যে আনেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিয়ের খবরে ভক্তরা যেমন খুশি, তেমনি একঝাঁক দুষ্টু নেটিজেন কটাক্ষ করতেও ছাড়েননি। হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে, শ্রদ্ধার মতো অবস্থা না হয়, এরকম মন্তব্যও করেছেন একাধিক নেটিজেন। সাদামাটাভাবে আইনি বিয়ে সারলেও আগামী মার্চেই বসবে তাঁদের রাজকীয় বিয়ের আসর। তবে স্বরার বিয়েকে অবৈধ বলে দাবি করছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহাবুদ্দিন রিজবি। তাঁর মতে, স্বরাকে ইসলামে কবুল বলতে হবে, তবেই তাঁদের বিয়ে বৈধ হবে। কোনও নারী যদি মূর্তি পুজো করেন তবে মুসলমান পুরুষ তাঁকে বিবাহ করতে পারবে না। এটাই নিয়ম মুসলিম রীতিতে।

এই বিতর্কের মাঝেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ারা স্বরা ভাস্করের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করছেন। কারণ স্বরার স্বামী ফাহাদ আহমেদ এএমইউ-র প্রাক্তন ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই অনুষ্ঠান ঘিরে ফের বিতর্কের জন্ম নিয়েছে। কারণ, পড়ুয়াদের একটা অংশ বলছে, ক্যাম্পাসের অভ্যন্তরে এই ধরনের কোনও উৎসব করা যাবেনা। যদি ‘শাহীন বাগ’ এবং ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-য়ের লোকেরা ক্যাম্পাসের ভিতরে আসে, তাহলে ভারত বিরোধী স্লোগান উঠতে পারে।

তবে এই প্রসঙ্গে স্টুডেন্ট ইউনিয়নের সাবেক সভাপতি ফজল হাসান জানিয়েছেন, ‘ফাহাদ যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আমরা তাঁকে দাওয়াত দেব। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানাব, মিডিয়াকেও স্বাগত জানাব।’ তিনি আরও বলেন, স্বরা এবং ফাহাদ বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছেন। তাতে বিভিন্ন বিতর্ক হলেও বন্ধু হিসেবে তাঁদের দাওয়াত দেওয়াই যায়। তবে কোনও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এরকম অনুষ্ঠানের পক্ষ নেননি অনেকেই। বিরোধীদের দাবি, আলিগড়ে অনেক রেস্তোরাঁ আছে। সেখানে গিয়ে দাওয়াত দেওয়া যায়। যদি শাহীনবাগ আর টুকড়ে টুকড়ে মানুষ এখানে আসে, ভারত বিরোধী স্লোগানও উঠতে পারে। এবং যদি তা ঘটে তবে প্রশাসন দায়ী থাকবে।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার