দিল্লির নতুন মেয়র পড়াতেন বিশ্ববিদ্যালয়ে, দুই বিষয়ে মাস্টার ডিগ্রি

শেলি ওবেরয় পেয়েছেন ১৫০টি ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন মহানাগরিক পেল দিল্লিবাসী। মেয়র নির্বাচিত হয়েছেন আপ প্রার্থী শেলি ওবেরয়। দিল্লি পুরসভা গঠনের পর এই প্রথম মেয়র পদে আসীন হলে কোনও মহিলা। বুধবার ছিল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। বিজেপি শিবির প্রথমে মেয়র পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে তারা মেয়র পদে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে। প্রার্থী করে রেখাগুপ্তাকে। ফলে, ভোটাভুটির প্রয়োজন হয়ে পড়ে।   বুধবার মেয়র পদে নির্বাচনে  শেলি ওবেরয় পেয়েছেন ১৫০টি ভোট।  বিজেপি প্রার্থীর প্রাপ্য ভোট ১১৬। 

কে এই শেলি ওবেরয়?  দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রাক্তন অধ্যাপক। দর্শন নিয়ে পড়াশোনা। ইন্দিরাগান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে ওই বিষয়ে গবেষণা। ডিগ্রি রয়েছে বাণিজ্যতেও। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন। 

সুবক্তা হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে শেলি ওবেরয়ের জনপ্রিয়তা রয়েছে। ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের আজবীন সদস্য। অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত রয়েছেন শেলি। সেই সব কাজের দৌলতে পেয়েছেন একাধিক পুরষ্কার। লেখাপডায় ফল ছোট থেকেই ভালো। কলেজে ভাল ফল করায় পেয়েছিলেন কমলা রানি সম্মান।

রাজনীতিতে যোগদানেই সাফল্য। ২০১৩-তে আম আদমি পার্টিতে যোগ দেন। দলের মহিলা শাখার সভাপতি হয়েছিলে শেলি। দিল্লি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৬ নম্বর ওয়ার্ড থেকে। ওয়ার্ডের বাসিন্দাদের কাছের মানুষ বলেই পরিচিত শেলি। তাই, ভোট জয় পাওয়া তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। 

আরও পড়ুন আপের কাছে পুরভোটে হার, দিল্লি বিজেপি সভাপতির ইস্তফা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের