হরিশ্চন্দ্রপুর -এ গ্রামের মধ্যে অস্ত্র সহ ধরা পড়লো এক দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: গতকাল গভীর রাত্রে অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক দুষ্কৃতী। ধৃত ব্যক্তির নাম বীরবল মন্ডল। বয়স ৩৩। গতকাল রাত্রে ওই ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার তালসুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) পুলিশ প্রশাসন। তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি ওয়ান শটার বন্ধুক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত্রে টহলদারির সময় ওই ব্যক্তিকে গ্রামের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় ওই ব্যক্তিকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার(Harischandrapur P.S.) পুলিশ। তাকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি সহ একটি বন্দুক । কি কারণে ওই ব্যক্তি ওই এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে পঞ্চায়েতের আগে একের পর এক অস্ত্র উদ্ধারে ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছে এলাকার বিজেপি নেতৃত্ব।

এলাকার বিজেপি নেতৃত্বের দাবি এলাকায় পঞ্চায়েতের প্রাক্কালে শাসক দল অশান্তি পাকাতে চাইছে বলেই বিহার থেকে অস্ত্র আমদানি করছে।
অন্য দিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে দল এসব বেআইনি কাজে প্রশ্রয় দেয় না। আইন আইনের পথেই চলবে। পুলিশ অবশ্য এই দুষ্কৃতির সঙ্গে কোন চক্রের যোগাযোগ আছে তা জানার চেষ্টা করছে।পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাংলায় বহিরাগত দুষ্কৃতীরা যাতে কোন ধরনের গোলমাল ঘটাতে না পারে তার জন্য এখন থেকেই সতর্ক হয়েছে প্রশাসন ।গ্রামের মেঠোপথে শুরু হয়েছে জোরদার নজরদারি। বহিরাগতদের কোথাও দেখা গেলে তাদের পিছু ধাওয়া করছে স্থানীয় প্রশাসন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার