কর্নাটক: মুখ্যমন্ত্রীর দেরি, সম্বর্ধনা ছাডা়ই বিদায় নিলেন বিয়ন বর্গ

সওয়া এগারোটায়  বেরিয়ে যান বর্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চরম বিড়ম্বনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। প্রখ্যাত টেনিস তারকা বিয়ন বর্গকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা। দেওয়ার কথা ছিল খোদ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী পৌঁছতে দেরি হওয়ায় টানা দুই ঘণ্টা বসে থাকার পর অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন টেনিস তারকা। লজ্জায় রাজ্য সরকারের মাথা হেঁট। অস্বস্তিকর পরিস্থিতিতে কর্নাটক লন টেনিস অ্য়াসোসিয়েশন। তারাই আয়োজন করেছিল সম্বর্ধনা অনুষ্ঠানের।  বর্গ ছাডাও প্রাক্তন টেনিস স্টার বিজয় অমৃতরাজকেও ওই অনুষ্ঠানেই সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। বিজয় অমৃতরাজও অস্বস্তিতে পড়েন।  

বিয়ন বর্গের ছেলে খেলছে বেঙ্গালুরু ওপেনে। ছেলের খেলা দেখতে সেখানে এসেছেন বিয়ন বর্গ। অতীত দিনের টেনিস তারকার বেঙ্গালুরু সফরের খবর শোনে কর্নাটক লন টেনিস অ্য়াসোসিয়েশন।  অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় কর্নাটকের মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠান ছিল বুধবার সকাল সাড়ে নয়টায়। বিজয়  অমৃতরাজ, বিয়ন বর্গ অনুষ্ঠান শুরুর আগেই পৌঁছে যান। কথা বললেন লন টেনিস অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে। প্রাক্তন সতীর্থ বিজয় অমৃতরাজকে বহু বছর বাদে কাছে পেয়ে দুইজনে আড্ডায় মজেন। কিন্তু যার আসার কথা, সেই মুখ্যমন্ত্রীর পাত্তা নেই। অ্য়াসোসিয়েশনের কর্তারা রীতিমতো অস্বস্তিতে পড়েন। মুখ্যমন্ত্রীর কেন আসতে দেরি হচ্ছে তা ক্লাব কর্তাদের কাছে জানতে চান বিয়ন বর্গ। বর্গকে বলা হয়, মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। সেই কিছুক্ষণ আর হয় না। সওয়া এগারোটায়  বেরিয়ে যান বর্গ। 

আরও পড়ুন কমপক্ষে সাতবছর জেল হতে পারে প্রাক্তন টেনিস তারকা বেকারের!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের