আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ তারকা রামোস

১৮ বছর ধরে স্পেনের হয়ে খেলেছেন সের্জিও রামোস। ১৮০ ম্যাচে দেশের জার্সি গায়ে নেমেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের হয়ে জার্সি গায়ে ১৮০টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের পাশাপাশি ইউরো কাপ জয়ী দলের সদস্যও ছিলেন। যদিও কাতার বিশ্বকাপে দলে জায়গা পাননি তিনি। তবুও আশায় ছিলেন, হয়তো ফের ডাক পাবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে স্পেনের জাতীয় দলের কোচ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দলে আর প্রয়োজন নেই তাঁকে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন স্প্যানিশ তারকা ফুটবলার সের্জিও রামোস। বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্পেনের হয়ে আর কখনও মাঠে না নামার ঘোষণা দিলেন। রামোসের আচমকা অবসরের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।

১৮ বছর বয়সে প্রথমে স্পেনের জার্সি গায়ে সবুজ ঘাসে পা রেখেছিলেন ৩৬ বছর বয়সী রামোস। সময়ের সঙ্গে সঙ্গে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছিলেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ানশিপের পাশাপাশি ২০১০ সালের স্পেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ১৮ বছরে একাধিকবার দলকে যেমন অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন, তেমনই বহুবার নিশ্চিত পতন রোধ করেছেন। একাধিকবার স্পেনের অধিনায়কত্বও পালন করেছিলেন। দেশের হয়ে ১৮০ ম্যাচ খেললেও কাতার বিশ্বকাপে বয়সের কারণে তাঁকে দলে রাখেননি কোচ। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে স্পেনের বিদায়ের পরে ৩৬ বছর বয়সী ফুটবল তারকা আশায় ছিলেন, ফের মিলবে ডাক।

কিন্তু লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে- নেইমারের ক্লাব সতীর্থ রামোসের স্বপ্নভঙ্গ হয় এদিন সকালে। স্পেনের জাতীয় দলের কোচের এক কথাতেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুট তুলে রাখার সিদ্ধান্ত নেন রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দীর্ঘ এক পোস্টে তিনি লিখেছেন, ‘সময় চলে এসেছে জাতীয় দলকে বিদায় বলার, লা রোহাকেও। আজ সকালে আমি বর্তমান প্রধান কোচের কাছ থেকে একটি ফোন পেয়েছি। তিনি বলেছেন—আমি তার পরিকল্পনার অংশ নই, ভবিষ্যতেও হব না তা আমি যত পারফর্মই করি না কেন।ভারাক্রান্ত হৃদয়ে এমন এক পথের শেষ করছি—আমি আশা করেছিলাম, যেটা আরও দীর্ঘ হবে এবং আরও ভালো মুখে বিদায় বলতে পারবো। তা আর হলো না।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক