মেট্রোতে আচমকা ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে

কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে মেট্রো রেক খালি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রোতে আচমকা ধোঁয়া দেখা যাওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শুক্রবার রবীন্দ্রসদন স্টেশনে নিউ গড়িয়াগামী (New Garia Metro) মেট্রোর রেকে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে মেট্রো রেক খালি করা হয়। কীভাবে ধোঁয়া, তার তদন্ত শুরু করেছে মেট্রো রেল।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এর ফলে ডাউন লাইনে মেট্রো (Kolkata Metro) চলাচল ব্যাহত হয় বেশ কিছুক্ষণের জন্য। মেট্রো সূত্রে খবর, এদিন দমদম থেকে কবি সুভাষ স্টেশনে যাওয়ার সময় রবীন্দ্রসদন স্টেশনে একটি মেট্রোর (Kolkata Metro) রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আচমকা মেট্রোর রেকে ধোঁইয়া দেখা যাওয়ায় মেট্রোর যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনার জেরে কিছুক্ষণ পরিষেবা থমকে থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল

উল্লেখ্য ২০১৯ সালের মার্চ মাসে আগুন আতঙ্কের জেরে প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল কলকাতা মেট্রো। সেই সময় কবি সুভাষগামী এসি রেকে আগুন লাগে। আগুন আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কোনও ঝুঁকি না নিয়ে মেট্রোর পাওয়ার কাট করে দিয়েছিল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মেট্রোর ইঞ্জিনিয়াররা বেশ কিছুক্ষণ ধরে খতিয়ে দেখার পর যাত্রীদের রেকটি থেকে নেমে যাওয়ার কথা ঘোষণা করা হয়।

দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে গিয়ে মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা