‘বিনা প্ররোচনায়’ হামলা, রাশিয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন কিং চার্লস

২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনা প্ররোচনায় রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হলেন ব্রিটেনের রাজা চার্লস (King Charles III)। বাকিংহাম প্যালেস (Buckingham Palace) থেকে জারি করা একটি বিবৃতিতে ব্রিটিশ রাজা এ কথা বলেছেন।

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের প্রথম বর্ষপূর্তিতে শুক্রবার ব্রিটেনের কিং চার্লস এক বিবৃতিতে বলেছেন, বিনা প্ররোচনায় পুরো শক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ নামিয়ে এনেছে। রাশিয়ার হামলার সামনে ইউক্রেন সাহস দেখিয়েছে বলেও জানান তিনি। বিবৃতিতে কিং চার্লস লিখেছেন, ‘বিনা প্ররোচনায় রাশিয়ার পুরো শক্তির আক্রমণে ইউক্রেনের জনগণ এক বছর ধরে অকল্পনীয়ভাবে ভুগছে। এই ধরনের মানবিক ট্র্যাজেডির মুখে তারা সত্যিই অসাধারণ সাহস ও স্থিতিস্থাপকতা দেখিয়েছে।’

উল্লেখ্য ২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তার পর থেকে এক বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংস হয়েছে ইউক্রেনের হাসপাতাল থেকে আবাসন ও সরকারি ভবন। যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হয় রাষ্ট্রপুঞ্জে। সেই ভোটাভুটি প্রক্রিয়ায় ভারত, চিন-সহ ৩২ সদস্য ভোটে অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি বিষয়টি নিয়ে রুচিরা কম্বোজ জানান, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।’

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের