জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর-কৃষ্ণনগরে নয় নাইট কার্ফু

নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ছট পুজোর জন্য ১০ ও ১১ নভেম্বর যেমন নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে তেমনি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলি এবং নদিয়া জেলা জুড়েই আগামী শুক্রবার এবং শনিবার অর্থাৎ ১২ এবং ১৩ নভেম্বর নাইট কার্ফুতে ছাড় দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও আসছেন মা। তবে একটু অন্যরূপে। সিংহবাহিনী চতুর্ভুজা হয়ে তিনি আসছেন কবীন্দ্রাসুর নিধনে। হেমন্তের বুকে হৈমবতীর আরাধনায় তাই চূড়ান্ত ভাবেই প্রস্তুত বাংলার দুই প্রাচীন শহর চন্দননগর ও কৃষ্ণনগর। আর সেই পুজোর শুরুর মুখেই দুই শহরবাসীকে মঙ্গলবার খুশির খবর দিল রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ছট পুজোর জন্য ১০ ও ১১ নভেম্বর যেমন নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে তেমনি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলি এবং নদিয়া জেলা জুড়েই আগামী শুক্রবার এবং শনিবার অর্থাৎ ১২ এবং ১৩ নভেম্বর নাইট কার্ফুতে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই দুই শহরের মানুষই ১০ তারিখ থেকে ১৩ তারিখ রাত অবধি ঠাকুর দেখতে পারবেন। ঘটনাচক্রে ১০ তারিখ ছট পুজো ও সেদিন থেকেই চন্দননগরের বুকে আনুষ্ঠানিক ভাবে জগদ্ধাত্রী পুজোর সূচনা।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কার্ফুতে শিথিলতার বিষয়টি জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে চন্দননগর এবং কৃষ্ণনগরে ১২ এবং ১৩ নভেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি মানুষ এবং যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। প্রচুর মানুষ প্রতি বছর জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ভিড় জমান এই দুই শহরে। কিন্তু অতিমারি রোধে জারি থাকা রাত্রিকালীন কার্ফু পুজোর দিনগুলিতেও একই ভাবে জারি থাকবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। নবান্নের এই বিজ্ঞপ্তির পর কাটল সেই ধোঁয়াশা। আর তাতেই দুই শহরেই নেমেছে খুশির রেশ। কেননা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে কৃষ্ণনগর এবং চন্দননগরে রাত জেগে জগদ্ধাত্রী ঠাকুর দেখায় আর কোনও বাধাই রইল না।

তবে রাজ্যের চন্দননগর ও কৃষ্ণনগরের রাতে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শনে কোনও বাধা না থাকলেও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলিকে ‘নো এন্ট্রি জোন’ হিসাবে চিহ্নিত করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। গত বছরে কোভিডের জন্য আড়ম্বরহীনভাবে এই দুই শহরেই হয়েছিল জগদ্ধাত্রী পুজো। স্বাভাবিকভাবেই এই বছর পুজো নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছিল সাধারণ মানুষের মনেও। রাজ্যের কোভিড পরিস্থিতিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবারে এই দুই শহরেই যে দর্শনার্থীদের ভিড় আছড়ে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কার্যত রাজ্য সরকারের ঘোষণা এখন চন্দননগর ও কৃষ্ণনগরের মানুষের কাছে পুজোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার হয়ে উঠেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের