মানিকচকের দক্ষিণপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি সহ ঘরের ভিতরে রাখা আসবাবপত্র,খাদ্য সামগ্রী,নগদ টাকা সহ প্রয়োজনীয় নথিপএ।ঘটনাটি ঘটেছে মালদার(Malda) মানিকচক(Manickchak) ব্লকের অন্তর্গত নুরপুর লালবাথানি দক্ষিনপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,দক্ষিন পাড়া এলাকার বাসিন্দা চাঁদ মদন ঘোষের বাড়িতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।চাঁদ মোদন ঘোষ এবং দুই ছেলে কর্মসূএে ভিনরাজ্যে থাকেন।বাড়িতে স্ত্রী ও বৌমা থাকতেন।পরিবারের লোকজনের অনুমান বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগে।

আগুনের তীব্রতায় দুইটি ঘর সম্পর্ন পুড়ে ছাই হয়ে যায়।ঘরে থাকা জামাকাপড়,খাদ্য সামগ্রী,নগদ টাকা,সোনার গহনা এবং প্রয়োজনীয় নথিপএ আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।পরিবারের লোকজনের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষেরা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির(Kulpi) শিক্ষক পল্লীর কাছে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মারা গেলে ৭ বছরের নাতি ও ৪৮ বছরের দিদিমা।

দিদিমার নাম করবি বৈদ্য। বাড়ি কুলপির শিক্ষক পল্লীতে। ছ বছরের নাতির নাম অর্ঘ্যদীপ নস্কর। অর্ঘ্যদীপের বাড়ি কুলপি থানার রামকৃষ্ণপুর গ্রামে। মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো অর্ঘ্যদীপ। আজ সকালে গোপালনগর গ্রামে টিউশন থেকে আনতে যায় দিদিমা। আনার সময় একটি ইনোভা গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে বেরিয়ে যায়। স্থানীয় মানুষ এসে কুলপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে আসে শকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে অর্ঘ্যদীপের পরিবার ও তার মামার বাড়ির লোকজন। পুলিশ নাতি ও দিদিমার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের