রাজনৈতিক চাপেই সিসোদিয়াকে গ্রেফতার, দাবি কেজরির

তাঁর দাবি, ‘অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেফতারির বিরুদ্ধে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, ‘অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেফতারির বিরুদ্ধে ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় গ্রেফতারির বিপক্ষে ছিলেন তাঁরা। কিন্তু রাজনৈতিক প্রভুদের চাপের কারণেই গ্রেফতার করতে বাধ্য হয়েছে।’ কেজরির ওই দাবিকে অসাড় ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।

আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় গতকাল রবিবার টানা ৮ ঘন্টা জেরার পরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়িয়েছে আম আদমি পার্টি। গ্রেফতারি নিয়ে মুখ খুলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ‘বিজেপির নোংরা রাজনীতির শিকার হয়েছে মণীশ। আপের উত্থান দেখে ভয় পেয়েছে বিজেপি। দিল্লি পুরসভার মেয়র নির্বাচনে জেতার জন্য যাবতীয় নোংরামি করেও সফল হতে না পারায় গায়ের জ্বালা মেটাতে গ্রেফতার করা হয়েছে।’

আজ সোমবারই দিল্লির উপমুখ্যমন্ত্রীকে রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপালের এজলাসে হাজির করে পাঁচদিনের হেফাজত চেয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য মণীশকে হেফাজতে নেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। পাল্টা দিল্লির উপমুখ্যমন্ত্রীর জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা। দু পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারক।

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?