বিশ্বের শীর্ষ ধনীর কুর্সিতে ফের ইলন মাস্ক

গত বছর ডিসেম্বর মাসে টেসলার শেয়ারে ব্যাপক পতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান খুইয়েছিলেন ইলন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির (World’s richest person) আসন দখল করলেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক (Elon Musk)। এর আগেও ধনী ব্যক্তিদের তালিকায় ইলন একেবারে শীর্ষে ছিলেন। কিন্তু গত বছর ডিসেম্বর মাসে টেসলার শেয়ারে ব্যাপক পতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান খুইয়েছিলেন ইলন মাস্ক। দু মাসের বেশি সময় পর আবার আএর অবস্থানে পৌঁছল মাস্ক।

গত বছর ডিসেম্বর মাসে টেসলার শেয়ারে ব্যাপক পতনের ফলে ধনী ব্যক্তিদের তালিকায় মাস্ককে টেক্কা দিয়ে একেবারে উপরে ওঠেন বার্নার্ড আর্নল্ট। বার্নার্ড আর্নল্ট বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের সিইও। সোমবার আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো জায়গা ফিরে পেলেন ইলন মাস্ক। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। আর ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। সম্পদের হিসাবে বার্নার্ড আর্নল্টকে টেক্কা দিয়ে আবার শীর্ষে উঠে আসেন ইলন মাস্ক। মাস্কের সংস্থা টেসলার শেয়ারের দাম আচমকা বেড়ে যাওয়ায় ইলন মাস্কের সম্পদ বেড়েছে। উল্লেখ্য টুইটার, টেসলা ছাড়াও ৫১ বছর বয়সী ইলন মাস্ক রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন।

প্রসঙ্গত টানা এক বছরের বেশি সময় ধরে বিশ্বের সেরা ধনীর সিংহাসনে থাকার পর টেসলা কর্ণধার ইলন মাস্ক গত ডিসেম্বর মাসে সিংহাসন খোয়ান। ২০২১ সালে বিশ্বের সেরা ধনীর সিংহাসনে আসীন হয়েছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। ই-কমার্স সংস্থা অ্যামাজন কর্ণধার জেফ বেজোসকে হারিয়ে তিনি সেরা ধনীর তকমা পেয়েছিলেন।

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?