বর্ষার আগেই ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কিত জঙ্গলমহলের নদী তীরবর্তী গ্রামগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বর্ষার আগেই আতঙ্কিত নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। কারণ বর্ষার সময় নদীর জল বাড়ে । যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু অবৈধভাবে নদী থেকে বালি তোলার ফলে নদীর গতি পরিবর্তন হতে পারে। যার ফলে সমস্যায় পড়তে পারেন ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সুবর্ণরেখা ও ডুলুং নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা । তাই বর্ষার আগেই যথেষ্ট আতঙ্ক এর মধ্যে রয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরবর্তী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক, গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ ও নয়াগ্রাম ব্লকের বাসিন্দারা নদী ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন । গোপীবল্লভপুর এক ব্লকের টিকায়েত পুর এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। তাছাড়া নদী বাঁধগুলি দীর্ঘদিন মেরামত করা হয়নি। অবৈধভাবে নদী থেকে বালি তোলার ফলে নদীর নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন সুবর্নরেখা নদী তীর গ্রামগুলির বাসিন্দারা। নয়াগ্রামের বিধায়ক(Nayagram MLA) তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি দুলাল মুর্মু বলেন ,টিকায়েতপুর এলাকায় নদী ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

বেশ কয়েকটি এলাকায় কাজ করা হয়েছে। টিকায়েতপুর এলাকায় নদী ভাঙ্গন রোধের কাজ করা হবে। তবে অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর দ্রুততার সঙ্গে কাজ করা হবে বলে তিনি জানান। বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো বলেন, প্রশাসনের উচিত আগে নদী থেকে অবৈধ বালিতোলা বন্ধ করা। নদী থেকে অবৈধ বালি তোলার ফলে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে। যার ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। নদীর দুই ধারের বাঁধ মেরামত করা হয়নি। যার ফলে নদীতে বন্যা হলে নদী তীরবর্তি গ্রামগুলি ভেসে যাওয়ার আশঙ্কা থাকছে। প্রশাসনের উচিত দ্রুততার সঙ্গে সুবর্নরেখা নদী(Subarnarekha River) থেকে অবৈধ বালি তোলা বন্ধ করা। তা নাহলে আগামী দিনে সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়বেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য