আগামী ৪ ডিসেম্বর হতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন

আগামী মাসের ৪ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশেষ দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসের ৪ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশেষ দিন। কারণ ওই দিনই হতে চলেছে বোর্ডের গভর্নিং কাউন্সিলের দু’টি বিশেষ পদের জন্য নির্বাচন। সেই সঙ্গে অনুষ্ঠিত হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, চলতি মাসের ১৭ তারিখের মধ্যে বোর্ডের সদস্যরা নির্বাচনের জন্য তাদের প্রতিনিধির নাম মনোনীত করতে পারবেন। আর ১৮ নভেম্বর তার খসড়া প্রকাশ করবে বিসিসিআই। সেখানে যদি কোনও নাম নিয়ে সদস্যদের মধ্যে কারও আপত্তি থাকেন তাহলে ২০ নভেম্বরের মধ্যে সেটা বোর্ডকে জানাতে হবে। এরপর ২১ তারিখ বোর্ড নামের চূড়ান্ত খসড়া প্রকাশ করবে।

সেই চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে ২৫ নভেম্বর তাঁদের সকলের স্ক্রুটিনি করা হবে। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রকাশ করবে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। যদি কোনও ব্যক্তি নাম প্রত্যাহার করতে চান তাহলে ২৬ নভেম্বরের মধ্যে সেটা করতে হবে। এমনটাই জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের তরফ থেকে।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?