হেফাজতে মনীশ সিসোদিয়াকে মানসিকভাবে নির্যাতন করছে সিবিআই, অভিযোগে সরব আপ

রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হওয়ার পর বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন আম আদমি পার্টির বর্ষীয়াণ নেতা মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। এবার সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হল তাঁর দল আপ। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।

 রবিবার আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিক সম্মেলনে দাবি করেন মিথ্যা স্বীকারোক্তিতে সই করানোর জন্য মনীশ সিসোদিয়াকে চাপ দিচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। তিনি বলেন, ‘গত ছয় দিন ধরে মনীশ সিসোদিয়া সিবিআই রিমান্ডে রয়েছেন। আমরা জানতে পেরেছি যে মনীশ সিসোদিয়াজিকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে যাতে তিনি একটি মিথ্যা স্বীকারোক্তিতে সই করেন।’

তিনি আরও বলেন, ‘এটা একজন ব্যক্তির জন্য দুর্ভাগ্যজনক যিনি দুঃস্থ শিশুদের জন্য কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ভারতে এলে তাঁর তৈরি স্কুলগুলি দেখতে চান। সেই মনীশ সিসোদিয়াকে মানসিকভাবে নির্যাতন করছে সিবিআই। তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে।’ উল্লেখ্য রবিবার সকালে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের ৮টি বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডির অপব্যবহার নিয়ে। এরপর এদিন সাংবাদিক বৈঠক করে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আপ নেতা।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক