হায়দ্রাবাদে অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে চরম আহত অমিতাভ, কাজ বন্ধ রেখে বাড়ি ফিরছেন

হায়দ্রাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময়, একটি অ্যাকশন শটের সময়, আমি আহত হয়েছি - পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচায় পেশী ছিঁড়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যুটিং করতে গিয়ে চরম আহত মেগাস্টার অমিতাভ বচ্চন। হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়েছেন অভিনেতা। নিজেই টুইটে সে কথা জানিয়েছেন অভিনেতা। তাঁর বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করেছেন, বুকে এখনও বাঁধা রয়েছে, ফলে ছবির শুটিং বন্ধ রেখে মুম্বইতে ফিরতে হয়েছে অভিনেতার। ৮০ বয়সী তারকা একটি ব্লগ পোস্টে প্রকাশ করেছেন যে, তিনি একটি অ্যাকশন শট শুট করার সময় পাঁজরে চোট পেয়েছেন।

আপাতত তাঁর মুম্বইয়ের বাড়ি জলসায় সুস্থ হয়ে উঠছেন। শুধু প্রয়োজনীয় কাজেই ফোন ব্যবহার করছেন। অন্যথায় বিশ্রাম নিচ্ছেন। অভিনেতার কথায়, ঠিকমতো নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাসের জন্যে, কিছু সপ্তাহ সময় লাগবে তাঁর। অভিনেতা আরও জানিয়েছেন, তিনি এখন বাড়ির বাইরে কিছুদিন বেরোতে পারবেন না, তাই অনুরাগীদের কাছে অনুরোধ, যাতে রবিবার কেউ জলসায় ভিড় না জমায়।

অমিতাভ বচ্চন লিখেছেন, “হায়দ্রাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময়, একটি অ্যাকশন শটের সময়, আমি আহত হয়েছি – পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচায় পেশী ছিঁড়ে গিয়েছে, অবিলম্বে শুটিং বাতিল করা হয়েছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে CT স্ক্যান করে বাড়ি ফিরে যাওয়া হয়েছে। স্ট্র্যাপিং করা হয়েছে এবং বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটি খুব বেদনাদায়ক। নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগবে। ব্যথার জন্য কিছু ওষুধও চালু আছে। সুতরাং সমস্ত কাজ যা করা উচিত ছিল তা স্থগিত করা হয়েছে এবং নিরাময় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।” গতবছরেই পাথরে আঘাত পেয়ে মাথায় চরম চোট পেয়েছিলেন অভিনেতা। এই বয়সেও তিনি বিশ্রাম নিয়ে নয়, বরং দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের