দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুর্সিতে রইলেন মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: সব জল্পনার অবসান। ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুর্সি বাঁচাতে সফল হলেন মানিক সাহা। আজ সোমবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই বেছে নেওয়া হয়। আগামী বুধবার হোলির দিনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা। তাঁর সঙ্গে বাকি মন্ত্রীরাও শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৬০ আসনের মধ্যে ৩৩টিতে জিতে দ্বিতীয়বার ত্রিপুরার ক্ষমতায় ফিরেছে বিজেপি ও জোটসঙ্গী আইপিএফটি। কিন্তু নয়া সরকারের মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে জল্পনা চলছিল। পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। গতকাল রবিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বেছে নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠকে বসে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ওই বৈঠকেই মানিক সাহার নামে সিলমোহর দেওয়া হয়।

এদিন আগরতলায় পরিষদীয় দলনেতা বেছে নিতে বৈঠকে বসেছিল বিজেপির নবনির্বাচিত বিধায়করা। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো মানিক সাহাকেই সর্বসম্মতভাবে পরিষদীয় নেতা হিসেবে বেছে নেন তাঁরা। বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান ত্রিপুরার হবু মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ