মোদির উপস্থিতিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিভিন্ন দলের ১১ বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দ্বিতীয়বার  মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সুপ্রিমো কনরাড সাংমা। আজ মঙ্গলবার রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। কনরাডের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এনপিপি’র প্রেস্টোন টিনসং ও স্নিয়োবালাং ধর। বিজেপি, ইউডিপি ও এইচএসপিডিপি’র চার বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সদ্য সমাপ্ত মেঘালয় বিধানসভা ভোটে কোনও দলই একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে ২৬ আসনে জিতে একক বৃহত্তম দলের মর্যাদা লাভ করেছে কনরাড সাংমার ন্যাশনাল পিপিলস পার্টি। পাশাপাশি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন ইউডিপি, বিজেপি, পিডিএফ, এইচএসপিডিপির ১৯ বিধায়ক। ফলে ৪৫ বিধায়কের সমর্থন নিয়ে অনায়াসেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন পূর্ণ অ্যাজিটক সাংমার ছেলে।

এদিন কনরাড সাংমার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ১১ জন। তার মধ্যে সাত জনই ন্যাশনাল পিপলস পার্টির। জোটের সবচেয়ে বড় দলের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রেস্টোন টিনসং, স্নিয়োবাংলা ধর, মার্কুইস এন মারাক, আবু তাহের মণ্ডল, রাক্কাম এ সাংমা, আমপারিন লিংডো, ও কামিনগং ইয়ামবোন। বিজেপির পক্ষ থেকে শপথ নিয়েছেন এ এল হেক। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির পল লিংডো ও কিরমিন শাইল্লা এবং এইচএসপিডিপি’র সাকলিয়ার ওয়ারজিরিও শপথ নেন।   

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়