Loading live market data...
Loading active stocks...
Connecting...

বড়লোক ভক্ত কিনা পরিচারিকা, জানুন গোবিন্দার এক পাগল অনুরাগীর কীর্তি

এক বছরের জন্য যতটা সম্ভব ছবিতে সাইন করো, ততদিন পর্যন্ত চুপচাপ থাকুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। নব্বই দশক থেকেই বলিউডকে জমিয়ে রেখেছেন। যদিও এখন তাঁর দেখা পাওয়া মুশকিল। কেননা তাঁকে এখন চলচ্চিত্রে দেখা যায়না বললেই চলে। অভিনয় থেকে অনেকটাই দূরে। অথচ নব্বই দশকে তাঁর অনবদ্য নাচ, অভিনয়, সবটাই ছিল মানুষের কাছে আকর্ষণীয়। সেই সময় তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন তিনি, যদিও এখনও তাঁর একটি দুর্দান্ত ফ্যানবেস রয়েছে। দেশের অনেক রমণীর ক্রাশ ছিলেন তিনি, বিয়েও করতে চেয়েছিলেন অনেকে, এমনকী একবার তাঁর একজন মহিলা ফ্যান তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, প্রিয় তারকার কাছাকাছি থাকার জন্য অভিনেতার বাড়ির কাজে লাগতে চেয়েছিলেন। সম্প্রতি একটি নতুন সাক্ষাৎকারে, গোবিন্দা এবং তাঁর স্ত্রী, সুনিতা আহুজা এই উদ্ভট ঘটনাটির বর্ণনা করলেন। গোবিন্দি এবং সুনীতা তাঁদের বিয়ের প্রায় একবছর পর প্রকাশ্যে আনেন।

তাঁরা বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন। সেই সময়েই সচ্ছল পরিবারের একটি মেয়ে গোবিন্দার কাছে কাজ চাইতে আসে। একটি সাক্ষাৎকারে গোবিন্দি বলেছেন, “সে একটি সচ্ছল পরিবার থেকে এসেছিল। একদিন দেখলাম ও আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি চাকরি চাও? তিনি বলেন, কেবল বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করবেন। আমার মা তাঁকে বাড়িতে পরিচারিকার কাজ দিয়েছিলেন। তবে মেয়েটি তাঁর কাজ ভাল ছিল না। এরপর আমার স্ত্রী সুনীতা তাঁর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। তখনই সে মেয়েটির মুখোমুখি হয় এবং তাঁকে জিজ্ঞেস করে সে কে? একদিন, সে ফোনে কথা বলতে গেলে সুনীতা ওর ফোন কেড়ে নেন।সে তাঁর বাবার সঙ্গে কথা বলছিল এবং আমি জানতে পারলাম যে সে একটি বড় পরিবারের মেয়ে।তাঁর বাবার আটটি গাড়ি রয়েছে। কিন্তু যেহেতু তিনি গোবিন্দার একজন বিশাল ভক্ত, তাই তিনি শুধুমাত্র তাঁকে দেখার জন্যে গোবিন্দার বাড়িতে কাজ করতে চেয়েছিলেন।” 

সুনীতা এবং গোবিন্দা ১১ মার্চ, ১৯৮৭ সালে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁরা তাঁদের বিয়ের কথা মেয়ে টিনার প্রথম জন্মদিনে প্রকাশ করেন। এর কারণ হিসেবে সুনীতা বলেন, “আমরা ১৯৮৭ সালে বিয়ে করি। সে সময় অভিনেতা ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। তখন মনে হতো, কোনো নায়ক বিয়ে করলে ফ্যান ফলোয়িং কমে যেতে পারে। তাই, আমি তাঁকে বলেছিলাম, ‘এক বছরের জন্য যতটা সম্ভব ছবিতে সাইন করো, ততদিন পর্যন্ত চুপচাপ থাকুন। কিন্তু যখন আমাদের মেয়ের জন্ম হল, তখন আমরা তাঁর প্রথম জন্মদিনে আমাদের বিয়ের কথা জানালাম।” সেই কারণেই তাঁদের ৩৬ বছরের বয়ে আজ সফল।  

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর