রাজনাথের বাড়িতে হোলিতে মাতলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী

মুখে রঙ মেখে মালা পরে কোমর দোলাতে দেখা যায় তাঁকে

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে রথ দেখা কলা বেচা। এসেছিলেন ইন্দো-মার্কিন বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে। আর সেই সম্মেলনের ফাঁকেই বুধবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে হোলির উৎসবে সামিল হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো (Gina Raimondo)।

বুধবার গোটা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। হোলির আনন্দে সামিল হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। বুধবার রাজনাথের বাড়িতে সেই রঙের উৎসবে যোগ দিয়েছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো (Gina Raimondo)। এদিন মুখে রঙ মেখে মালা পরে কোমর দোলাতে দেখা গেল তাঁকে। রঙের উৎসবে আমন্ত্রিত হয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী যে ভীষণ উচ্ছ্বসিত তা তাঁর অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল। তিনি বলেন, ‘এমন ছুটির দিনে এখানে আসাটা আমার জন্য সম্মানের। আমি মন্ত্রীর দ্বারা খুব স্বাগত অনুভব করেছি, এটি দুর্দান্ত। হ্যাপি হোলি!’

জিনা রাইমন্ডো ইন্দো-মার্কিন বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ৭ মার্চ। আগামী ১০ মার্চ পর্যন্ত এ দেশে থাকবেন তিনি। এই সময় পর্বে, তিনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার