জামার ভিতরে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু

বুধবার কোচি বিমানবন্দরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  জামার ভিতরে লুকিয়ে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টার দায়ে এয়ার ইন্ডিয়া (Air India Flight) বিমানের এক কেবিন ক্রুকে (Cabin Crew) গ্রেফতার (Arrest) করল কাস্টমস বিভাগের গোয়েন্দারা। বুধবার কোচি বিমানবন্দরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কাস্টমস বিভাগের তরফে জানানো হয়েছে, ধৃত কেবিন ক্রুর নাম শফি। তিনি কেরলের ওয়েনাডের বাসিন্দা। বুধবার কোচিতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে ১৪৮৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।

কাস্টমসের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন, বাহরাইন-কোঝিকোড়-কোচির একটি এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ক্রু শফি জামার ভিতরে লুকিয়ে সোনা নিয়ে যাচ্ছেন পাচারের উদ্দেশ্যে। এই খবর পাওয়ার পর কাস্টমসের তদন্তকারীরা অভিযুক্ত যুবককে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তল্লাশি চালিয়ে সোনা বাজেয়াপ্ত করেন।

উল্লেখ্য সম্প্রতি কলকাতা বিমানবন্দরে এক যুবকের কাছ থেকে ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট বাজেয়াপ্ত করেন শুল্ক দফতরের আধিকারিকরা। ধৃত যুবক সোনা গলিয়ে পেস্ট তৈরি করে সেটিকে টি শার্টের কলারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার আগেই তা উদ্ধার করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকরা।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়