নাগেরবাজারে তন্ত্রসাধনার আড়ালে বন্যপ্রাণীর দেহের অংশ পাচার চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নাগেরবাজার: তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম চলছিল। নাগেরবাজারে এক তান্ত্রিকের বাড়িতে হানা বনদপ্তরের আধিকারিকদের। গ্রেপ্তার তান্ত্রিক সহ আরো দুই। উদ্ধার বন্যপ্রাণীর চামড়া,দাঁত  ও নখ সহ হরিণের শিং।সূত্র মারফত খবর পেয়ে, বুধবার রাতে ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা পৌঁছায় নাগেরবাজার এর কাছে রাখাল চৌধুরীর বাড়িতে। সঙ্গে ছিল নাগেরবাজার থানার(Nagerbazar P.S.) পুলিশ।

অভিযোগ রাখাল চৌধুরীর বাড়িতে তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম করা হতো। রাখাল চৌধুরীর বাড়িতে মোনজাফফরের আধিকারিকরা বন্য প্রাণীর চামড়া, সিংহ ও বাঘের দাঁত খুঁজে পায়। অবৈধভাবে এগুলি বাড়িতে রাখার জন্য রাখাল চৌধুরি সহ দুলাল অধিকারী ও অরিজিত গুপ্ত নামে তার দুই সঙ্গীকেও গ্রেপ্তার করে আধিকারিকরা। সূত্রের খবর ,একটি অভিযোগের ভিত্তিতে নাগেরবাজার থানা এলাকার প্রাইভেট রোডে(Private Road) হানা দিয়ে ওয়াইল্ডলাইফ প্রটেকশন অ্যাক্টে এই অভিযান চালায় তারা। অভিযোগ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তন্ত্রসাধনার নামে অনৈতিক কাজকর্ম হতো। এই নিয়ে অভিযোগ যায় এক আইনজীবীর কাছে। তিনি বিষয়টি নিয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরোর সাথে যোগাযোগ করেন।

মূলত তার ভিত্তিতে এই অভিযান চালায় তারা। সূত্রের খবর, পাঁচটি নরমুন্ডুর কঙ্কাল পাওয়া গেছে ওই বাড়িটি থেকে। তবে সেগুলি আসল নরমুন্ড কিনা, সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। অপর মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী ঘটনাস্থল থেকে পলাতক। বনদপ্তরের পাশাপাশি তদন্তে নাগেরবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তন্ত্রসাধনার পাশাপাশি এর আড়ালে বন্যপ্রাণীদের(Wild Life) চামড়া ও দেহের অংশ পাচার চক্র সক্রিয় ছিল। ওই এলাকায় দুটি বাড়ি থেকে বেশ কিছু পাখির দেহের অংশ উদ্ধার হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের