Loading live market data...
Loading active stocks...
Connecting...

মামার বাড়িতে রং খেলতে এসে বুকে স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হল স্কুল পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: দোলে মামার বাড়িতে রং খেলতে এসে গেটের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রর। ঘটনায় গভীর শোকের ছায়া গোটা পরিবারে। জানা যায়, মৃত স্কুল ছাত্র নাম শুভদীপ প্রামানিক, বয়স আনুমানিক ১৭ বছর। মামার বাড়ি সূত্রে জানা যায়, ওই যুবকের বাড়ি নদিয়ার রানাঘাটের(Ranaghat) হবিবপুর সংলগ্ন তারাপুরে। এদিন শান্তিপুরে মামা বাড়িতে এসেছিল রং খেলতে।

এরপর মাসির বাড়িতে যায় দেখা করতে। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই গেটের স্ল্যাব ভেঙে ওই যুবকের গায়ের উপরে পড়ে, বুকে গভীর চোট লাগে। পরিবার নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে (Shantipur Hospital)।সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে মামার বাড়ির পরিবার। ছুটে আসে ওই যুবকের পিতা ।

এরপর হতবাক হয়ে পড়েন তিনি। বাবা বাবলু কুমার প্রামানিক জানিয়েছেন, শুভদীপ তার একমাত্র সন্তান, সচরাচর কোথাও বেড়াতে যায় না। এদিন মামার বাড়ি যাওয়ার কথা তাকে জানায় সে, বাবা সম্মতি দেওয়ায় শান্তিপুরের মামারবাড়িতে বেড়াতে আসে শুভজিৎ। কিন্তু এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের যে মৃত্যু ঘটবে তা স্বপ্নেও ভাবতে পারছেন না তারা। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর