হাজিরা দিতে আদালতে হাজির প্যাঙ্গোলিন!

পায়ে হেটে নয় বনদপ্তরের গাড়িতে চেপেই আদালতে হাজিরা দিতে এল উদ্ধার হওয়া একটি প্যাঙ্গোলিন। বুধবার এই মজার ঘটনাটি দেখা গেল জলপাইগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ে হেটে নয় বনদপ্তরের গাড়িতে চেপেই আদালতে হাজিরা দিতে এল উদ্ধার হওয়া একটি প্যাঙ্গোলিন। বুধবার এই মজার ঘটনাটি দেখা গেল জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে। আর এই বিরল প্রজাতির প্রানীটিকে জীবন্ত অবস্থায় দেখতে আদালত চত্বরে ভিড় জমে যায় সঙ্গে সঙ্গেই। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, লাটাগুড়ির রেঞ্জ অফিসার শুভ্র শঙ্খ দত্ত নিজেই ক্রেতা সেজে টোপ দিয়ে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেন এই পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিনটি।

সেই সঙ্গে এক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলেন। রুদ্ধশ্বাস ওই অভিযানে দুজন পাচারকারী পালিয়ে গেলেও বিরল প্যাঙ্গোলিনটি উদ্ধার করতে সক্ষম হন বন আধিকারিক। জানা যাচ্ছে এর পিছনে রয়েছে আন্তর্জাতিক পশু পাচারকারী সংস্থা। একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে প্রচুর বিদেশী ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে। রেঞ্জ অফিসার শুভ্র শঙ্খ দত্ত আরও জানান, ৫০ লক্ষ টাকায় দুবাইতে পাচার করা হচ্ছিল এই প্যাঙ্গোলিনটিকে।

বুধবার ধৃত পাচারকারী এবং উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিনটি জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে বন দফতর। একটি গাড়িতে খাঁচা-সহ প্রাণীটিকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপরই বিচারকের নির্দেশে বিরল প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেয় বন দফতরের কর্মীরা। সরকারি আইনজীবী সিন্ধু কুমার রায় বলেন, বন্যপ্রাণী পাচারের অভিযোগে ধৃত বাসুদেব উড়িয়া নামে ওই যুবকের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। তাঁকে গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে টোপ দিয়ে টোপ দিয়ে ময়নাগুড়িতে ডেকে নিয়ে এসে গ্রেফতার করেছিল বন আধিকারিক।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী