‘পেটের দায়ে আমার বাবা অভিনয় করে না’, ভাস্করের সমালোচনায় ক্ষুব্ধ তাঁর পুত্র

সারাদিন, পিএনপিসি করে, একে ছোট, ওকে ছোট করে কোনও লাভ নেই। আমাদের পরিবার নিয়ে কোনও বাজে কথা আমি শুনতে চাই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে কাজের জন্যে বেশিরভাগ তারকারাই ধারাবাহিকে ঝুঁকছেন। কারণ সিনেমার থেকেও মার্কেটে এখন ধারাবাহিকের প্রভাব বেশি। তাই প্রবীণ তারকারাও আজকাল সিরিয়ালেই অভিনয় করছেন। বর্তমানে ধারাবাহিক জগতের একজন বিশিষ্ট মুখ ভাস্কর বন্দ্যোপাধ্যায়। যিনি এককালে টলিউডের বড় পর্দাতেও দাপিয়ে অভিনয় করেছেন। কোনও কোনও ছবিতে নায়কের চরিত্রেও অভিনয় করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন আর বড় পর্দায় দেখা যায়না অভিনেতাকে। ছোট পর্দার পারমানেন্ট মুখ তিনি। বর্তমানে স্টার জলসার ‘এক্কাদোক্কা’-তে নায়কের বাবার ভূমিকায় অভিনয় করছেন ভাস্কর। কাজ নেই, তাই পেটের দায়ে বাবা, কাকার চরিত্রে অভিনয় বেছে নিয়েছেন তিনি।

জনপ্রিয় অভিনেতা, প্রযোজক মন্টু বন্দ্যোপাধ্যায়ের ছেলে হয়েও কেন এমন দশা ভাস্করের! ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রভাত রায়ের শ্বেতপাথরের থালায় জুটি বেঁধেছিলেন ভাস্কর। অনুশ্রী দাসের সঙ্গেও একাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু টলিউডে অন্যান্য সুপারস্টারের মতো সাফল্য পান নি তিনি। হ্যাঁ, সম্প্রতি এমনই লেখা একটি প্রতিবেদন দেখে বেজায় চটলেন ভাস্করের ছেলে ইন্দ্রীনাল বন্দ্যোপাধ্যায়। বাবার নামে এমন লেখা মোটেও পছন্দ নয় তাঁর, ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন অভিনেতার ছেলে ইন্দ্রনীল।

বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে থাকেন ইন্দ্রনীল। সম্প্রতি ইন্দ্রনীল ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে জানালেন, “বাবা সাইড রোল কেন করছেন, সেগুলি আপনি ওই মানুষগুলিকে জিজ্ঞেস করুন, যাঁরা আমার বাবাকে উপযুক্ত ব্যবহার করতে পারেননি। শুধু বাবা নন, বাবার মতো সেসময় অনেক ভালো অভিনেতাই টলিউডে যোগ্য মর্যাদা পাননি। কাকু, যিশু আঙ্কেল ভাগ্যিস মুম্বই চলে গিয়েছেন, এখানে থাকলেও ওঁদের সঙ্গেও একই ব্যবহার করা হত। তবে যেধরনের প্রতিবেদন বের হয়েছে, তাতে আমি বিরক্ত। আমার দাদু কোনও জনপ্রিয় অভিনেতা ছিলেন না, উনি প্রযোজক ছিলেন। সারাদিন, পিএনপিসি করে, একে ছোট, ওকে ছোট করে কোনও লাভ নেই। আমাদের পরিবার নিয়ে কোনও বাজে কথা আমি শুনতে চাই না। স্পষ্ট বলছি, আমার বাবা পেটের দায়ে কোনও কাজ করছেন না।”

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩