অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স

আগামিকাল রবিবারই বিশেষ বৈঠকে বসছে টাস্ক ফোর্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। যদিও মৃত্যুর হার কমেছে। ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত রোগ থেকে সাবধানে থাকতে প্রতিটি রাজ্যকে সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আর ওই চিঠি পাওয়ার পরেই অ্যাডিনো ভাইরাস সহ শ্বাসকষ্টজনিত সংক্রমণ মোকাবিলায় আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, নারী ও শিশু কল্যাণ সচিব, স্বাস্থ্য অধিকতা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও দুই চিকি‍ৎসক। আগামিকাল রবিবারই বিশেষ বৈঠকে বসছে টাস্ক ফোর্স।

সূত্রের খবর, অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্যের বিভিন্ন হাসপাতালের পরিওকাঠামো কতটা প্রস্তুত তা খতিয়ে দেখার পাশাপাশি মারণ ব্যাধি নিয়ে কীভাবে সাধারণ মানুষকে সচেতন করা যায় তা নিয়েও আলোচনা হবে। হাসপাতালগুলিতে অক্সিজেন এবং অক্সিজেন সরবরাহের সামগ্রী, পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি পর্যাপ্ত রয়েছে কি না এবং ঠিকঠাক কাজ করছে কি না, তা নিয়েও খোঁজ খবর নেবেন টাস্ক ফোর্সের সদস্যরা। জেলার সদর হাসপাতালগুলিতে যে পৃথক পেডিয়াট্রিক এআরআই ক্লিনিক শুরু করা হয়েছে, সেই ক্লিনিকে কত পরিমাণ অসুস্থ শিশু এসেছে, তাদের কতজন সুস্থ হয়েছে, সেই রিপোর্টও তলব করা হবে।  

গত পয়লা মার্চ থেকে অ্যাডিনো মোকাবিলায় রাজ্যে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১০ হাজার ৯৯৯ জন অ্যাডিনোতে আক্রান্ত হয়েছেন। তাঁর মধ্যে মারা গিয়েছেন  ১৯। এর মধ্যে ১৩ জনের শরীরে কো-মর্বিডিটি ছিল। আগের তুলনায়  অ্যাডিনো ভাইরাসের প্রকোপ অনেকটাই কমে এসেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৮৫০ জন আক্রান্ত হচ্ছিল, এখন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৬০০-তে। 

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন