ভারতের পাশাপাশি একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

তাই ২০২৩ সাল থেকেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে সেরে ফেলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী অগস্ট মাসে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। স্বাধীনতা দিবসের সপ্তাহেই মুক্তি পাবে এই ছবি। এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তবে শোনা যাচ্ছে, এই ছবি শুধু ভারতে নয়, গোটা বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে পাঁচটি ভাষায়। যার মধ্যে আছে বাংলাদেশও। গতবছর অনেক বিতর্কের পর পাঠান ছবির আগমনের পর থেকে বাংলাদেশে বলিউড সিনেমার দরজা খুলে যায়। যদিও এখন ফোনের অনলাইন প্লাটফর্ম গুলির মাধ্যমেই বিশ্ববাসী নতুন চলচ্চিত্রগুলি দেখতে পারেন। তাই যেহেতু ভারতে রিলিজ হওয়ার অনেকদিন পরে ছবিগুলি বাংলাদেশে রিলিজ হয়। তাই সে দেশে খুব একটা ব্যবসা করতে পারেনা এই বলিউড ছবিগুলি। তবে ‘পুষ্পা’র প্রথম অংশও বাংলাদেশে বেশ সাড়া ফেলেছিল। তাই সবাই এখন অপেক্ষা করছেন পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’র। তাঁদের জন্যই এবার সুখবর। ছবিটি একই সঙ্গে বাংলাদেশের সিনেমা হলেও মুক্তি পাচ্ছে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ছবিটিকে দেশে আনার ব্যবস্থা করছে।

এর আগে জানা গিয়েছিল, বছরে ১০টি ভারতীয় সিনেমার আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। তাই ২০২৩ সাল থেকেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে সেরে ফেলেছেন। সেখানেই জানা গিয়েছে, পুষ্পা 2 বাংলার পাশাপাশি হিন্দি ডাবিংয়েও মুক্তি পাবে সে দেশে। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেটে তৈরি হয়েছে এটি। যাতে মুখ্য চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা কেই। এদিকে বউ নিয়ে ঘুরতে বেরিয়েছেন আল্লু। কিছুদিন আগেই ভোট প্রচার করছেন আল্লু অর্জুন, এমন একটা গুঞ্জন ওঠার পর বেশ আইনি বেকায়দায় পড়ে গিয়েছিলেন আল্লু অর্জুন। তবে বিপাকে পড়ে অভিনেতা নিজেই সাফাই দিয়েছিল যে, তিনি কারোর ভোট প্রচারে যাননি। বরং প্রার্থী বন্ধুর বাড়িতে গিয়েছিলেন।

সম্প্রতি আল্লু অর্জুন এবং তার স্ত্রী স্নেহা রেড্ডিকে সম্প্রতি একটি স্থানীয় ধাবায় দুর্দান্ত লাঞ্চ উপভোগ করতে দেখা গেছে। একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় দুজনের একটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। সেখানে ‘পুষ্পা’ অভিনেতার সরলতার প্রশংসা করেছেন ভক্তরা এবং তাকে নম্র বলেছেন। তবে ছবিটি কোথায় এবং কখন তোলা হয়েছে তা স্পষ্ট নয়। ভাইরাল ছবিটি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ছবিতে, আল্লু অর্জুনকে একটি সাদা শার্ট এবং কালো ট্রাউজার পরে ফোনে কথা বলতে বলতে খাবার উপভোগ করতে দেখা গিয়েছে। আর সাধারণ সালোয়ার কামিজ সেট পরে স্নেহা দুপুরের খাবার উপভোগ করছিলেন। আল্লু অর্জুন গত কয়েক বছর ধরে পরিচালক সুকুমারের ‘পুষ্প’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ২০২১ সালে প্রকাশিত প্রথম অংশের পরে, অভিনেতা ‘পুষ্প: দ্য রুল’ পুনরায় শুরু করার আগে প্রায় এক বছরের জন্য বিরতি নিয়েছিলেন। ‘পুষ্পা 2’ ছাড়াও আল্লু অর্জুন সুকুমারের সঙ্গে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি এখনও তার আসন্ন প্রকল্পগুলি ঘোষণা করেননি।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক