আশা কর্মীদের মাসিক দশ হাজার টাকা মাইনে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

করোনার সঙ্গে দীর্ঘ লড়াই করা আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির জন্য দীর্ঘ লড়াই চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে বিধানসভা ভোট আসন্ন, তার আগেই প্রতিশ্রুতির ফোয়ার চলছে শাসক থেকে বিরোধী শিবিরে। দেশের সবচেয়ে বড় বিধানসভা দখলের জন্য মরিয়া সবপক্ষই। তাই বইছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। কংগ্রেসের তরফে বুধবার নতুন প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন উত্তরপ্রদেশে মহিলা ভোটার মূল লক্ষ্য। তাই মহিলাদের জন্যই একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। বুধবার তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলেই আশা কর্মীদের মাসিক ১০,০০০ টাকা বেতন দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

প্রিয়াঙ্কা এক প্রচারসভা থেকে জানিয়েছেন, ‘আশা ও অঙ্গনওয়ারি বোনেদের জন্য কংগ্রেস ভাবছে। উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে তাঁদের মাসিক ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।’ প্রিয়াঙ্কা একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা গিয়েছে। আশা কর্মীরা বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে। এমনকি মহিলা পুলিশ না থাকলেও আশা কর্মীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সেই ভিডিও শেয়ার করে কংগ্রেস নেত্রী সোনিয়া লিখেছেন, ‘আশা কর্মীদের অপমান মানে তাদের কাজকে অপমান করা। করোনার সময় জীবনের বাজি রেখে কাজ করেছেন আশা কর্মীরা। তাদের বেতন বৃদ্ধি পাওয়ার দরকার।’

করোনার সঙ্গে দীর্ঘ লড়াই করা আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির জন্য দীর্ঘ লড়াই চলছে। উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছেন আশা কর্মীরা। এর সেই কারণেই নির্বাচনের মুখে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয়াঙ্কা।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি