জঙ্গলমহলে পদ্ম শিবির ছেড়ে ১০০ টি পরিবার যোগ দিল তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পদ্মশিবির জঙ্গলমহলে বড়সড় ধাক্কা খেলো। ফের পদ্ম শিবিরে ভাঙ্গন। ঝাড়গ্রাম(Jhargram) জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুদমরাই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, ১০০ দিনের মজুরির দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের শেষে এদিন বিজেপি(BJP) দল ছেড়ে তৃণমূলে যোগদান করল ১০০ টি পরিবার।

এদিন প্রতিবাদ মিছিল এবং যোগদান সভার আয়োজন করা হয় সাঁকরাইলের খুদমরাই গ্রামে। বিজেপি দল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত এবং ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ। উপস্থিত ছিলেন,সাঁকরাইল(Sakrial) ব্লক তৃণমূলের সহ সভাপতি অনুপ মাহাত, অঞ্চল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি সহ আরো অনেকে। এদিনের এই যোগদান কর্মসূচিকে ঘিরে ছিল নজরকাড়া ভিড়।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর-২ নং ব্লকের গড়দোয়ানি গ্রাম পঞ্চায়েতের দলীয় কর্মীসভা করতে যাওয়ার পথে একদল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন কুলতলী’র(Kultali) প্রাক্তন বিধায়ক ও সিপিআই(এম) দঃ ২৪ পরগণা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রামশঙ্কর হালদার সহ সিপিআই(এম) কর্মীরা। এই হামলার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ