কলকাতায় বসে দাঁও বিহারে, গায়েব ৫২ লক্ষ

অনলাইনে ভুয়ো সাইট খুলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে প্রতারণা চক্র। অনলাইনে ব্যবসা ফেঁদে লোক ঠকানোর কাজ করতে গিয়ে ধৃত। অনলাইনে ভুয়ো সাইট খুলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল এক যুবক। সেই সাইটে ঢুকে জিনিসপত্র কিনলেই প্রতারকদের গুনতে হচ্ছিল মাশুল। এমনই প্রতারণা চক্রের মাথা বসেছিল বিহারে। যাকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। ধৃত ব্যক্তির নাম শিবু সারাং রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবু একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়েছিল, সেটি থেকে কিছুদিন এক ব্যবসায়ী দরকারি জিনিসপত্র কেনে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নেয় কিন্তু নির্ধারিত দিন পেড়িয়ে গেলেও অর্ডার দেওয়া দ্রব্যটি হাতে পান নি ওই ব্যবসায়ী। তখনই সন্দেহ হয় ও পুলিশে অভিযোগ জানান ওই ব্যবসায়ী।

ঘটনার তদন্তে নেমে ভুয়ো ওয়েবসাইটের মাথাকে খুঁজে পায় পুলিশ। সমস্ত ঘটনার তথ্য হাতে আসে শিবুর। মোট ৫২ লক্ষ টাকার সরঞ্জাম শিবুর ভুয়ো সাইট থেকে কেনেন ওই ব্যবসায়ী। শিবুর ওয়েবসাইটের তরফে ওই ব্যবসায়ীকে দেশের একটি বেসরকারি ব্যাঙ্ক এবং থাইল্যান্ডের দু’টি ব্যাঙ্কে ওই টাকা ট্রান্সফার করতে বলা হয়েছিল। তারপরেই ব্যবসায়ীকে কথা দেওয়া হয় নির্দিষ্ট সময়ে দ্রব্য গুলি পাবে। কিন্তু আর সেই দ্রব্য না পাওয়ায় ব্যবসায়ী বুঝতে পারেন তিনি প্রতারিত। তাই পুলিশে দ্বারস্থ হয়ে মামলা করেন। যার ভিত্তিতে লালবাজার তদন্ত করতে গিয়ে দেখে গোটা ওয়েবসাইট টাই ভুয়ো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, অভিযুক্তের ব্যাঙ্কের IMPS ডিটেল খতিয়ে দেখে পুলিশ বুঝতেই পারে এটা পুরোটাই ভুয়ো। কম দামে জিনিসপত্র বিক্রির এই কারসাজি তিনি চালাচ্ছেন মুম্বই থেকে। কিন্তু বিহারের দ্বারভাঙ্গাতেও রয়েছে যোগাযোগ।

সেই সূত্র ধরেই বিহার থেকে গ্রেফতার করা হয় শিবুকে। জানা গিয়েছে, জেরায় একাধিক তথ্য মিলেছে শিবুর কাছ থেকে। ইতিমধ্যেই শিবুকে আদালতে তোলা হয়েছে তাঁকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত পুলিশে হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে