শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিধায়ক পদে ইস্তফা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের

বুধবার ত্রিপুরা বিধানসভার প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন প্রতিমা ভৌমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার (Tripura) ধনপুর (Dhanpur) কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmik) ইস্তফা দিলেন বিধায়ক পদে। বুধবার ত্রিপুরা বিধানসভার প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন প্রতিমা ভৌমিক। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রতিমা ভৌমিক।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রোটেম স্পিকারকে দেওয়া পদত্যাগ পত্রে লেখেন, ‘ধনপুর, আমার জন্মভূমি, আমার প্রথম কর্মভূমি। আমি বরাবরই গর্বিত আমি ত্রিপুরার প্রান্তিক গ্রাম ধনপুরের মেয়ে। ধনপুর আমাকে না চাইতেও অনেক দিয়েছে, বিনিময়ে আমি কি দিতে পেরেছি জানিনা। আজকের দিনে হিসাব কষতে গেলে আমি সত্যিই ধনপুরের কাছে ঋণী। ধনপুরের মাটিতে খেলা-ধুলা, বাবার সাথে চাষাবাদ করতে করতে এই ধনপুরের মাটিতেই বেড়ে উঠা, ধনপুরবাসীর জন্য কিছু করার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতিতে আসা। ১৯৯৮ সালে ধনপুর থেকেই বিজেপির হয়ে আমি প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, হেরে যাই আমি। আবার ২০১৮ সালে এই বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করি। না, এ যাত্রায়ও আমি জিততে পারিনি। তারপর ২০১৯ সালে আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে  লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করি, আপনাদের আশীর্বাদে জয়ী হয়ে বিশ্বের সর্ববৃহৎ পঞ্চায়েত সংসদে যাই, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমায়।’

প্রতিমা ভৌমিক আরও লেখেন, ‘২০২৩ সালে কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদে ফের বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাই, তাও আমার ধনপুর কেন্দ্রে। ত্রিপুরার অন্যান্য বিধানসভার মত ধনপুরেও আপনারা আমায় দুহাতে আশীর্বাদ করেছেন। ধনপুরবাসীরা কেউ আমায় দিদি, কেউ মেয়ে হিসেবে ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসায় ১৯,১৪৮ টি ভোট পাই, নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩,৫০০ ভোটে জয় লাভ করি। এই জয় ধনপুরবাসীর জয়, এই জয় আমার জন্মভূমির জয়। আজ ফের কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে আমি ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আমার বিধায়ক পদ পদত্যাগ করছি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেও আমি আপনাদের পাশেই আছি, আপনাদের কাছেই আছি, থাকবো। চলুন সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি। আবারও ধনপুরের প্রত্যেকটি গণদেবতার কাছে আমার নতজানু প্রণাম।’

উল্লেখ্য এর আগে বাংলায় বিজেপির দুই বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেন গত বিধানসভা নির্বাচনের পর। নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার জয়ী হওয়ার পর বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। দুই বিধায়কের ইস্তফার পর শান্তিপুর ও দিনহাটা দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়