শহরে বসবাস করলেও পান করতে হয় খালের জল!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা এলাকায় পানীয় জলের তীব্র সংকট। নহড় খালের জল ব্যবহার করেন ওই এলাকার বাসিন্দারা। তালডাঙ্গা(Taldanga) এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ২৫ টি পরিবার বসবাস করেন । কিন্তু ওই এলাকায় না আছে রাস্তা, না আছে পানীয় জলের ব্যবস্থা। অথচ তারা শহরের বাসিন্দা।কিন্তু এভাবে কোন শহরের বাসিন্দারা বসবাস করেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নহড়খালের উপর সেতু নির্মাণের । কিন্তু তা হয়নি।স্বাধীনতার ৭৫ বছর পরেও বঞ্চিত পানীয়জল থেকে।খালের জল একমাত্র ভরসা।বর্ষা কালে খালে জল ভরে গেলে দেখা দেয় তীব্র জল সংকট। দু কিমি দূর থেকে নিয়ে আসতে হয় পানীয় জল।এলাকায় পাম্প বসানো হলেও তাতেও ঘোলা জল।পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাটুকু করেনি, ঝাড়গ্রাম পৌর প্রশাসন বলে অভিযোগ। ওই এলাকার বাসিন্দা কিষান হাঁসদা ও সুকুর মনি মুর্মু বলেন, আমাদের এলাকায় উন্নয়ন হলেও এখনো অনেক কাজ বাকি। হয়নি খালের উপর সেতু ,পানীয় জলেরও ব্যবস্থা নেই। একটি ট্যাব বসানো হয়েছিল ।তাতে যে জল বের হয় সেই জলে রান্না করলে রান্না নষ্ট হয়ে যায় এবং সেই ঘোলা জল খেলে অসুখ-বিসুখ হয় । তাই আমরা নহড় খালের জল ব্যবহার করি। ঝাড়গ্রাম পৌরসভার (Jhargram Municipality)জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গৌতম মাহাতো বলেন ,ওই এলাকায় একটা পাম্প বসানো হয়েছিল। তাতে ঘোলা জল বেরোচ্ছে। নতুন করে পাইপ বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

বিজেপির ঝাড়গ্রাম(Jhargram) জেলা সভাপতি তুফান মাহাতো বলেন, জঙ্গলমহলে এটা কোন গ্রাম নয় এটা একটা শহর। ঝাড়গ্রাম শহরের তালডাঙ্গার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেই সঙ্গে তারা বঞ্চিত , পানীয় জল থেকে। কবে ওই মানুষগুলোর উন্নয়ন হবে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে দলের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিককে বারবার জানানো হয়েছে। ঝাড়গ্রাম শহরের ওই এলাকার মানুষ পানীয় জলের কষ্টের হাত থেকে কবে মুক্ত পাবেন তা এখন দেখার।এর জন্য তিনি ঝাড়গ্রাম পৌরসভা কে দায়ী করেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য