আরও বিপাকে মণীশ সিসোদিয়া, নতুন দুর্নীতির মামলা রুজু সিবিআইয়ের

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি পাঁচ ফিডব্যাক ইউনিটের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বিরোধী দল, সরকারি আধিকারিকদের উপর গোপনে নজরদারি চালানোর অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) বৃহস্পতিবার মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এবং পাঁচ ফিডব্যাক ইউনিটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

দিল্লি সরকারের বিভিন্ন বিভাগের মাধ্যমে ‘রাজনৈতিক গোয়েন্দাগিরি’ চালানোর অভিযোগে আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে মামলা করার জন্য সিবিআইকে অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার। গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে সেই সম্মতি দেওয়া হয়।

দিল্লি সরকারের অধীনে থাকা বিভিন্ন বিভাগ এবং স্বশাসিত সংস্থা, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলির কাজের বিষয়ে তথ্য এবং প্রতিক্রিয়া সংগ্রহ করার উদ্দেশ্যে আম আদমি পার্টির সরকার ২০১৫ সালে ‘ফিডব্যাক ইউনিট’ গঠনের প্রস্তাব দিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর অভিযোগ, কোনও এজেন্ডা নোট প্রচার না করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাঠিয়ে দিয়েছিল। এমনকি এই ইউনিটে নিয়োগের জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। সিবিআই এর প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ফিডব্যাক ইউনিট তথ্য সংগ্রহ করার পাশাপাশি, রাজনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। উল্লেখ্য দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা