ভারত-বাংলাদেশ সীমান্তে ব্রাউন সুগার-সহ গ্রেফতার তিন

মালদার ইংরেজবাজারে পুলিশের জালে তিন মাদক পাচারকারী। বুধবার রাতে নাকা চেকিংয়ের সময় একটি নম্বর প্লেটহীন বাইককে দেখে সন্দেহ হয়। বাইকটি থামিয়ে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার ইংরেজবাজারে পুলিশের জালে তিন মাদক পাচারকারী। বুধবার রাতে নাকা চেকিংয়ের সময় একটি নম্বর প্লেটহীন বাইককে দেখে সন্দেহ হয়। বাইকটি থামিয়ে তল্লাশি চালানোর সময় মালদার ইংরেজবাজারে পুলিশ ২৭০গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। সেই গাড়িতে থাকা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা থানায় নিয়ে আসা হয়। জেরায় পুলিশ জানতে পেরেছে এরা মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হচ্ছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নামছাবি ঘোষ (১৯) বাড়ি ইংরেজবাজার থানার সাঁওতালপাড়া এলাকায়, অজয় হালদার(৪২) ওরফে অলটো, বাড়ি গ্রীণপার্ক এলাকায়। এবং সুরজিৎ সাহা (২৪) অরুফে গুড্ডু, বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোপালপুড়ের খাসপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বাজেয়াপ্ত ২৭০ গ্রাম ব্রাউন সুগারের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। আর ধৃতরা দাগী দুষ্কৃতী। প্রসঙ্গত, মালদায় ভারত-বাংলাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে রাতের অন্ধকারে ব্রাউন সুগারের মতো মাদক ঢুকে পড়ে। যা যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের। তাই নাকা চেকিংয়ের কড়া ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এলাকায়। বুধবার রাতেও চলছিল নাকা, ফলে তিন দুষ্কৃতী-সহ ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। এবার ধৃতদের জেরা করে এই মাদক পাচারচক্রের মূল পাণ্ডাদের ধরতে তৎপর হয়েছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য