Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতায় নেমে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অখিলেশ, বিকেলে মমতার সঙ্গে বৈঠক

বিমানবন্দরে নেমে বিজেপির বিরুদ্ধে সরব হন মুলায়ম-পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় পৌঁছলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শুক্রবার সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport) নামেন। বিমানবন্দরে নেমে বিজেপির বিরুদ্ধে সরব হন মুলায়ম-পুত্র। এদিন বিকেলে কালীঘাটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

শুক্রবার কলকাতায় নেমে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সিবিআই-ইডির অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বিজেপি যে দলকে ভয় পায় সেই দলের নেতাদের বাড়িতে সিবিআই ইডি পাঠায় বলে অভিযোগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ‘বাংলায় তৃণমূলের কম নেতা জেলে আছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বহু বিধায়ক, নেতা মিথ্যে মামলায় জেলে আছেন। বিজেপি যেই দলকে ভয় পায়, সেই দলের নেতাদের বাড়িতেই সিবিআই-ইডি পাঠায়।’

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রেখে তৃণমূল কংগ্রেস দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপিকে হারাতে অখিলেশ যাদবের সঙ্গে মমতার বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিকেল ৫টা নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য কলকাতায় অখিলেশের সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। আগামী ১৮ ও ১৯ মার্চ দু’দিনের সম্মেলনে তাঁরা থাকবেন শহরে। শেষদিন সাংবাদিক বৈঠক করবেন।

মমতা অখিলেশের বৈঠক নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘অখিলেশ ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক যথেষ্ট ভাল। দুই জাতীয় স্তরের নেতা। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ বৈঠক।’ বিজেপি বিরোধী রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি গ্রহণযোগ্য বলেও দাবি করেন কুণাল।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর