Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্যাপক ছাঁটাইয়ের পর মেটার মিটিংয়ে কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন জুকারবার্গ

যেখানে এত ব্যাপক হারে ছাঁটাই হচ্ছে, সেখানে সংস্থার উপর কীভাবে কর্মীরা আস্থা রাখবে তাই নিয়ে প্রশ্ন করেন মেটার কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সেই ছাঁটাইয়ের পর কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন প্রশ্নের মুখে পড়লেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। যেখানে এত ব্যাপক হারে ছাঁটাই হচ্ছে, সেখানে সংস্থার উপর কীভাবে কর্মীরা আস্থা রাখবে তাই নিয়ে প্রশ্ন করেন মেটার কর্মীরা।

গত ১৪ মার্চ মেটার সিইও এক ফেসবুক পোস্টে জানিয়েছিল সংস্থার ‘দক্ষতার বছরের’ অংশ হিসাবে আরও ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করতে চান। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গিয়েছে, জুকারবার্গকে কর্মীরা প্রশ্ন করেন দুই দফা ছাঁটাইয়ের পর কীভাবে কর্মচারীরা কোম্পানির নেতৃত্বের উপর আস্থা রাখবে। মেটার কর্মীদের এই প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, তিনি সংস্থার মিশন সম্পর্কে কর্মক্ষমতা এবং তার স্বচ্ছতার উপর ভিত্তি করে মূল্যায়নের আশা করবেন, তবে নেতাদের ভাবনার পরিবর্তনের অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন মেটার প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মত, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটা’তে ছাঁটাই থামছে না। রিপোর্ট অনুযায়ী মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি সংস্থায়।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর