সাঁকরাইল ব্লকের কাটনিমাড়ো গ্রামে দলছুট হাতির হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রবিবার ভোর রাতে খড়গপুর বনবিভাগের বারডাঙ্গা বিটের ঝাড়গ্রামের সাঁকরাইল(Sakrail) ব্লকের কাটনিমাড়ো গ্ৰামে ১ টি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালায় খাবারের সন্ধানে। হাতিটি তাণ্ডব চালিয়ে ধানগোলার ভিতর থেকে দরজা ভেঙ্গে ধানের বস্তা বের করে খায় ও নষ্ট করে। ১৫ থেকে ১৬ বস্তা ধান নষ্ট করেছে দলছুট এই হাতিটি।

ধান গোলার মালিক অধীর মাহাত জানান, তার ধানের গোলার ক্ষতি হয়েছে। সাঁকরাইলের কাটনিমাড়ো, বাগমারী, প্রতাপপুর, ইটামাড়ো, কানিকানালা‌ এলাকায় ধান চাষের জমিতে ব্যাপক ক্ষতি করে হাতিটি। প্রতিনিয়ত এই এলাকায় হাতি আসে। বনদপ্তর এর কোন সহযোগিতা পাওয়া যায় না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। গ্রামবাসীরা নিজেরাই হাতি(Elephant) তাড়ান। মাটির সৃষ্টি প্রকল্পের ভিতরে মুরগি ফার্মের খাবার রাখা ছিল। দরজা ভেঙে তাও হাতি খেয়ে নষ্ট করে ফেলে। রবিবার দুপুর পর্যন্ত বনদপ্তরের দেখা নেই। এলাকায় হাতি থাকলেও আগাম সর্তকতা করে না বনদপ্তর।

কোন কিছুরই বনদপ্তর(Forest Department) এর কাছ থেকে ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের। দলছুট হাতিদের প্রতিনিয়ত আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার মানুষজন রীতিমতো ভীত ও সন্ত্রস্ত।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং