মার্শ-হেডের ব্যাটিং তাণ্ডবে রোহিতদের ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

২৮ বলে মার্শ এবং ২৯ বলে হেড অর্ধ শতরান পূর্ণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: সম্মানে আঘাত লাগলে কতটা ভয়ঙ্কর হতে পারে ক্যাঙ্গারু বাহিনী, রবিবার ছুটির দিনে পড়ন্ত বিকেলে সাক্ষী থাকলেন বিশাখাপত্তনমের স্টেডিয়ামে হাজির কয়েক হাজার দর্শক। দ্বিতীয় একদিনের ম্যাচে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে খুনে মানসিকতা নিয়ে ব্যাট করে ১০ উইকেটে জয় হাসিল করল স্মিথ বাহিনী। ২৬ ওভারে যেখানে রোহিত শর্মা-বিরাট কোহলিরা ১১৭ রান তুলেছিলেন, সেখানে ১১ ওভারেই ১২১ রান তুলে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেন ট্র্যাভিস হেড-মিচেল মার্শরা। যত দ্রুত সম্ভব ভারতীয় খেলোয়াড়রা এদিনের ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চাইবেন।

মিচেল স্টার্ক, সিয়ান অ্যাবট ও নাথান ইল্লিশের আগুন ঝরানো বোলিংয়ের মুখে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল রোহিতরা। জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ১১৮ রান। অর্থা‍ৎ ওভার পিছু দুই রানের চেয়ে সামান্য বেশি। জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম ওভারে মহম্মদ শামিকে দেখেশুনে খেললেন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড।

দ্বিতীয় ওভার থেকেই শুরু হলো মার্শের তাণ্ডব। প্রথম ম্যাচে ৮১ রান করা তরুণ ক্রিকেটার মাঠজুড়ে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ফুলঝুড়ি ছোটালেন। মহম্মদ সিরাজ থেকে কুলদীপ যাদব, অক্ষর পটেল থেকে হার্দিক পাণ্ড্য-কাউকে রেয়াত করলেন না। নির্দয়ভাবে পেটালেন প্রত্যেককেই। যাকে বলে প্রহারেণ ধনঞ্জয়। হার্দিকের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৮ বলেই নিজের অর্ধ শতরান পূর্ণ করেন মার্শ। সতীর্থের রুদ্রমূর্তি দেখে হাত খুলে মারতে শুরু করেন ট্র্যাভিস হেডও। তিনিও ২৯ বলে অর্ধ শতরান পূর্ণ করেন। অক্ষরের বলকে সীমানার বাইরে পাঠিয়ে জয়সূচক রান তুলে নেন মার্শ। ১১ ওভারেই কাঙ্খিত জয় পেয়ে যায় সফরকারী দল। মার্শ ৩৬ বলে ৬৬ রানে (ছয়টি ছক্কা ও ছয়টি চার) এবং হেড ৩০ বলে ৫১ রানে (১০টি চার) অপরাজিত থাকেন।   

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56