পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতার কসবায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ল দ্রুতগতির একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, রাতের দিকে রাস্তায় কেউ কেউ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কেও আবার  ফুটপাথের ধারে দাঁড়িয়ে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন।  সেই সময় দ্রুতগতিতে আসা গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপর উঠে যায়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন পথচারীরা। পথচারীদের পিষে দিয়েও থামেনি গাড়ি। শেষ পর্যন্ত রাস্তার ধারের একটি বন্ধ দোকানে গিয়ে সজোরে ধাক্কা মেরে থামে সেটি। ধাক্কার তীব্রতায় ভেঙে গুঁড়িয়ে যায় দোকানের একাংশ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান সাতজন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে কসবা থানার পুলিশ পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করে।

আরও পড়ুন: বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

পরে পুলিশি তল্লাশিতে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িতে এক পুরুষ ও এক মহিলা ছিলেন। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, গাড়ির গতি কত ছিল এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56