অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ভারতের কথা তুলে ধরার স্বপ্ন নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাসের। কিন্তু বিমানে ওঠার আগেই দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হল তাঁকে। সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে সৌরভ জানিয়েছেন, সোমবার রাত ১টার ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা থাকলেও,ইমিগ্রেশন চেকিংয়ের সময়ই জানতে পারেন তাঁর পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।  

জানা গিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের আমন্ত্রণে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল সৌরভের। শুধু অক্সফোর্ড নয়, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতীয় পড়ুয়ারা দীর্ঘ পরিশ্রমের পর এই অনুষ্ঠানগুলির আয়োজন করেছিলেন। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে মোদি সরকারকে ‘কাপুরুষ’ ও ‘বুদ্ধিজীবী-বিরোধী’ বলে আক্রমণ করেন সৌরভ। প্রশ্ন তোলেন, একজন শিক্ষিত যুবক বিদেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলোচনা করলে সরকারের এত ভয় কিসের?

আরও পড়ুনঃ বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

সৌরভের বক্তব্য, হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালানো ব্যবসায়ীদের আটকানো যায় না, অথচ একজন যুবককে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে এই বাধায় তাঁর কাজ থামবে না বলেও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে লন্ডন, প্যারিস-সহ বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনার কথাও জানান সৌরভ। অন্যদিকে, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। সিজেপি-র দাবি, শিক্ষিত ও স্বাধীন কণ্ঠস্বরকে দমিয়ে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে সৌরভের পাসপোর্ট আটকে দেওয়ার কারণ সম্পর্কে সরকারের তরফে কোনও বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি