৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া! আগামী ৬০ দিনের মধ্যেই পৃথিবীর কক্ষপথে এমন একটি উপগ্রহ মোতায়েন করতে পারে মস্কো। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়নের ভিত্তিতে জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এই দাবি করা হয়েছে। ‘স্পুটনিক-এস’ নামে ওই উপগ্রহটি ইতিমধ্যেই তৈরি করে মস্কোয় রাখা হয়েছে বলেও খবর। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জার্মান সরকার। যদিও রাশিয়ার তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সে দেশের সশস্ত্র বাহিনীর কাছে এই সম্ভাব্য পরিকল্পনা সংক্রান্ত তথ্য রয়েছে। কয়েক বছর আগেই উপগ্রহটি তৈরি করা হয়েছিল বলে দাবি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, রিপোর্টে একাধিক  ‘সম্ভাব্য’ ও ‘অভিযোগভিত্তিক’ তথ্য তুলে ধরা হয়েছে। সেগুলিকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। বার্লিনে রুশ দূতাবাস জানিয়েছেন, এমন কোনও পরিকল্পনার কথা তাদের জানা নেই। মস্কোর দাবি, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং তার উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। উল্লেখ্য, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র বা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র স্থাপন করা নিষিদ্ধ। পাশাপাশি, ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোও বেআইনি। ফলে রাশিয়া সত্যিই এমন কোনও পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। মহাকাশে সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে আমেরিকা ও ইউরোপের দেশগুলির উদ্বেগ অবশ্য নতুন নয়। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, মহাকাশের নিরাপত্তা-সহ সামগ্রিক প্রতিরক্ষা পরিস্থিতির উপর নজর রাখছে সামরিক জোট। ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের অভিযোগ তুলেছিল আমেরিকা। ২০২৪ সালে মার্কিন আধিকারিকদের দাবি ছিল, প্রতিপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো অস্ত্র তৈরি করছে মস্কো। এমন বিস্ফোরণে তৈরি হতে পারে তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা EMP। এর জেরে আশপাশের উপগ্রহের বৈদ্যুতিন ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিপর্যস্ত হতে পারে স্পেসএক্সের স্টারলিঙ্কের মতো উপগ্রহ-নির্ভর যোগাযোগ ব্যবস্থাও। চলতি বছরের শুরুতে জার্মান স্পেস কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউটও মহাকাশে পরমাণু বিস্ফোরক মোতায়েনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর আশঙ্কা, পৃথিবীর নিম্ন কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে সেখানে থাকা এক-তৃতীয়াংশ পর্যন্ত উপগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে যোগাযোগ-সহ বিভিন্ন উপগ্রহ-নির্ভর পরিষেবায়। ২০২২ সালে রাশিয়ার ‘কসমস ২৫৫৩’ উপগ্রহ উৎক্ষেপণের পরও একই ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। মার্কিন ও গোয়েন্দা সূত্রের দাবি ছিল, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে ওই উপগ্রহের পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। ফলে ‘স্পুটনিক-এস’ নিয়ে সাম্প্রতিক রিপোর্ট ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে রাশিয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি