বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমের সম্পর্কে সন্দেহ, তা নিয়ে দীর্ঘদিনের অশান্তি। শেষ পর্যন্ত সেই বিবাদের পরিণতি হল ভয়াবহ। মহারাষ্ট্রের পুনের হিঞ্জেওয়াড়িতে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। মৃতার নাম কোমল ডাহালে। বয়স ২৭ বছর। অভিযোগ, প্রেমিকের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহ থেকেই দু’জনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। সেই অশান্তির জেরেই রবিবার গভীর রাতে ঘটে মর্মান্তিক ঘটনা। আরও চাঞ্চল্যকর বিষয়, প্রেমিকার মৃত্যুর পর পালিয়ে না গিয়ে সারা রাত তাঁর দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত। পরদিন নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোমলের বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। অভিযুক্তের নাম শুভম জ্ঞানেশ্বর কালবান্দে। পেশায় তিনিও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখেছিলেন তাঁরা। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল। তবে সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। শুভম অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন কোমল। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে প্রায়ই বিবাদ হত বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট
জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ হিঞ্জেওয়াড়ির একটি পেইং গেস্ট (PG) আবাসনে ফের বচসায় জড়িয়ে পড়েন দু’জনে। কথা কাটাকাটি ক্রমশ হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় কোমলের উপর চড়াও হন শুভম। তাঁর মাথা ও ঘাড়ে একের পর এক লাথি ও ঘুষি মারেন। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পর সারা রাত প্রেমিকার মৃতদেহের পাশেই কাটান অভিযুক্ত। পরদিন নিজেই পুলিশকে ফোন করে খুনের কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি