শুভেন্দু গড়েই বাজিমাত তৃণমূলের, জয় শিক্ষকদের সমবায় সমিতিতে

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে শিক্ষকদের একটি সমবায় সমিতির ৯টি আসনেই জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিকে ঘিরে যখন বিরোধী শিবির ও সংবাদমাধ্যমের একাংশ যখন বাংলার শাসক দলকে অহরহ আক্রমণের নিশানা বানিয়ে চলেছে ঠিক তখনই জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস(TMC)। আর সেই জয় আবার এল রাজ্যের বিরোধী দলনেতার জেলা থেকে। পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) একটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল। সেই সমিতি আবার শিক্ষক সংগঠনের সমবায় সমিতি, অর্থাৎ নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্যজুড়ে যে বিরোধিতার মুখে পড়েছে শাসক দল তার কোনও প্রভাবই পড়ল না খাস শিক্ষকদের সম্বায় সমিতির নির্বাচনে। বরঞ্চ নির্বাচনে জয়ের পরে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)’র জেলার মাটিতে উড়ল সবুজ আবির।

আরও পড়ুন সাংসদদের PA-PS নিয়োগ করবে সংসদের সচিবালয়, প্রতিবাদ তৃণমূলের

জানা গিয়েছে, রবিবার ভগবানপুর সার্কেলের Primary Teachers Co-Operative Credit Society Limited’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন WBTPTA’র সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের লড়াই হয়। সংগঠনের মোট ভোটার ছিলেন ১৮৯ জন। যার মধ্যে ১৮৭ জন ভোটদান করে। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় ও দুপুর ২টো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। বিকালের মধ্যেই সামনে চলে আসে ফলাফল। দেখা যায় সমিতির ৯টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। বিরোধী প্রার্থীদের ধূলিসাৎ করে দিয়ে জয় পায় ঘাসফুল শিবির। রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যখন সরগরম তখনই শিক্ষক সংগঠনের সমবায় নির্বাচনে সবকটি আসনে এই জয়লাভ নিঃসন্দেহে বাংলার শাসক দলের কাছে এক বড় পাওনা।

আরও পড়ুন Mega Textile Cluster Project-এও বাংলাকে বঞ্চনা মোদির

এই জয়ের জেরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শ্রমিক মান্না জানিয়েছেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার শিক্ষার উন্নয়ন করে চলেছেন, তার ওপর আস্থা রেখেই শিক্ষকরা আমাদের সংগঠনকে সমর্থন করেছে। বিরোধীরা সারাক্ষণ কুৎসা করলেও মানুষ যে আমাদের সঙ্গে আছে তা বিভিন্ন ধরনের নির্বাচনে জয় প্রমাণ করে দিচ্ছে।’ তৃণমূলের এই জয়ের জেরে বিরোধীদের কেউ মুখ না খুললেও তা অধিকারী পরিবারের কাছে যে বড় ধাক্কা তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেননা পূর্ব মেদিনীপুরের মাটিতে এখন তাঁরাই তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য