ভাল নেই অমিতাভ, পাঁজরে চোটের যন্ত্রণা তো ছিলই, উল্টে শরীরে থাবা বসাল নতুন রোগ

যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর, এমনকী মাটিতেও পা ফেলতে পারছেন না তিনি। এদিন নিজের ব্লগেই সে কথা জানালেন নায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা অমিতাভ বচ্চনের। চলতি মাসেই হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে মারাত্মক আহত হয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সে কথা নিজেই জানিয়েছিলেন, বিগ বি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে মারাত্মক চোট লাগে তাঁর। বুকের একটি হাড় ছিঁড়ে যায়। ডাক্তারের পরামর্শে আপাতত তিনি কয়েকদিন বিশ্রামে থাকবেন। ৮০ বছর বয়সেও একইভাবে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অমিতাভ বচ্চন। তরুণদের অনুপ্রেরণা। এই বয়সেও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্যে তিনি সমান সাবলীল। যাই হোক, এখনও বুকের ব্যথা নিয়ে ভুগছেন তিনি। তার মধ্যেই নতুন রোগের আবির্ভাব হল অভিনেতার শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর, এমনকী মাটিতেও পা ফেলতে পারছেন না তিনি। এদিন নিজের ব্লগেই সে কথা জানালেন নায়ক। নিজের ব্লগে স্বাস্থ্যের হলহকিকত জানিয়ে নায়ক লিখলে, পাঁজরের যন্ত্রণা তো ছিলই, পায়ের নিচে গুঁফো হয়েছে। অর্থাৎ ক্যালাসের ভিতর ফোঁড়া হয়েছে, যার ফলে অসহ্য যন্ত্রণায় কাহিল তিনি।

কী এই রোগ?

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায় জায়গাটা। যদিও এই রোগ খুব একটা জটিল নয় কিন্তু এর সাংঘাতিক যন্ত্রনা। অমিতাভের ক্ষেত্রে ক্যালাসের ভেতরে ফোস্কা পড়ায় তিনি বেজায় কষ্ট পাচ্ছেন। এমনকী তাঁর অবস্থা এমনও হয়েছে যে, রাতেই বাড়িতে ডাক্তার ডাকতে হয়েছে। তবে এমন অবস্থা নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। সমাজমাধ্যমে সকলের প্রার্থনার জন্যে আন্তরিকভাবে কৃতজ্ঞ তিনি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন।

গত ৬ই মার্চ প্রভাস ও দীপিকার পাড়ুকোন অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যে শুটিংয়ে অভিনয়ের দরুনই অমিতাভের বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে যায়। এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল সেই সময়। চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা। আপতত সুস্থ হয়েই দ্রুত রেম্পে ফিরবেন বলে জানিয়েছেন প্রিয় বিগ বি, প্রার্থনায় ভক্তরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের