আস্থা ভোটে জিতে কুর্সি বাঁচালেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

১৭২ জন সাংসদের সমর্থন পেয়েছেন তিনি। বিপক্ষে ভোট দিয়েছেন ৮৯ জন সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ফের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। সোমবার নেপালের জাতীয় সংসদে আস্থা ভোটে সসম্মানেই উতরে গিয়েছেন তিনি। ২৭৫ আসন বিশিষ্ট জাতীয় সংসদের ১৭২ জন সাংসদের সমর্থন পেয়েছেন তিনি। বিপক্ষে ভোট দিয়েছেন ৮৯ জন সাংসদ। একজন গরহাজির ছিলেন। এ নিয়ে গত তিন মাসে দু’দুবার আস্থা ভোটে জিতে প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচালেন নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই চালানো গেরিলা যোদ্ধা।

গত বছরের ডিসেম্বরে দেশের জাতীয় সংসদ নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সাত দল জোট বেঁধে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। সমঝোতার শর্ত অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। বাকি সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন জোট সরকারের শরিক দলগুলির মধ্যে একজন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সংসদে আস্থা ভোটের সম্মুখীন হয়েছিলেন প্রচণ্ড। সেই আস্থা ভোটে ২৭৫ জন সাংসদের মধ্যে ২৬৮ জনই তাঁকে সমর্থন জানান। আগামী ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকবেন পুষ্প কমল দহল। এর পর সমঝোতার ভিত্তিতে বিরোধী জোটের একজন বাকিসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে নেপালি কংগ্রেসের প্রার্থী রামচন্দ্র পৌদেলকে সমর্থনের সিদ্ধান্ত নেন দহাল। তাতেই চটে যায় জোট সরকারের শরিক সিপিএন (ইউএমএল) ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। দুই দলই সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। যার ফলে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট নেওয়ার সিদ্ধান্ত নেন নেপালের প্রধানমন্ত্রী। এদিন দহালের সরকারের প্রতি সমর্থন জানিয়েছে নেপালি কংগ্রেস। ফলে আস্থা ভোটে উতরে যেতে কোনও অসুবিধা হয়নি নেপালের প্রধানমন্ত্রীর।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে