৭৫ বছর বয়সে ফের কোচিংয়ে ফিরলেন রয় হজসন

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের ডাগ আউটের দায়িত্ব সামলাবেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবসর ভেঙ্গে ফের কোচিংয়ে ফিরলেন বিশ্বের অন্যতম প্রবীণ কোচ রয় হজসন। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের ডাগ আউটের দায়িত্ব সামলাবেন তিনি। আজ মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। পুরনো ক্লাবে ফিরতে পেরে খুশি প্রবীণ কোচ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন, ‘এখানে ফিরে আসতে ফিরে খুশি। ক্রিস্টাল প্যালেস শুধু আমার কাছে একটা ক্লাব নয়, তার থেকে অনেক বেশি কিছু। অতীত ভুলে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাতে বলব ছেলেদের।’

দীর্ঘ সাড়ে চার দশকের বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে অসংখ্য ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড জাতীয় দলের দায়িত্বও সামলেছেন হজসন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ব্রিটিশরা। ২০১৬ ইউরোর শেষ ষোলোয় আইসল্যান্ডের বিপক্ষে দলের হারের পর সরে দাঁড়ান তিনি। বিভিন্ন দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি প্রিমিয়ার লিগেও একাধিক ক্লাবের কোচ হিসেবে ডাগ আউটে ছিলেন। হজসন কোচ হিসেবে ৩৮২ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ডও গড়েছেন।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত টানা চার মরসুমে ক্রিস্টাল প্যালেসের কোচের দায়িত্বে ছিলেন হজসন। ২০২১ সালের জুলাইয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় কোচের দায়িত্ব পান প্যাট্রিক ভিয়েরা। তবে গত ১২ ম্যাচে দল জয়ের মুখ না দেখায় গত শুক্রবার তাঁকে বরখাস্ত করে ক্রিস্টাল প্যালেস। ভিয়েরার জায়গায় ফের কোচের দায়িত্বে হজসনকে ফিরিয়ে আনা হয়েছে। প্রিমিয়ার লিগে বর্তমানে ১২ নম্বরে রয়েছে প্যালেস। ফলে অবনমনের হাত থেকে ক্লাবকে বাঁচানো ৭৫ বছর বয়সী কোচের পক্ষে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের