দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, ৪৪ এফআইআর, গ্রেফতার ৪

পোস্টার সাঁটানোর ফলে এফআইআর (FIR) ও গ্রেফতারি নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে আম আদমি পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে পোস্টারে পোস্টারে (Anti Modi Poster) ছয়লাপ রাজধানী শহরে। দিল্লির (Delhi) বিভিন্ন অংশে মোদি বিরোধী এমন পোস্টার লাগানোর ঘটনায় দিল্লি পুলিশের তরফে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৪ জনকে।

দিল্লি পুলিশ সূত্রের খবর, রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে। এই ঘটনা নজরে আসার পরে দিল্লি পুলিশ অভিযানে নেমে প্রায় ২ হাজারের বেশি পোস্টার সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট পোস্টারগুলিতে স্লোগান রাখা হয়েছে ‘মোদি হটাও, দেশ বাঁচাও।’ দিল্লি পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার পুলিশ পোস্টার ভর্তি একটি ভ্যানকে আটক করে। তদন্তে দেখা যায় যে এই পোস্টারগুলি আম আদমি পার্টি অফিস থেকে আনা হয়েছে। গাড়িতে বসা একজনকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি স্বীকার করেছেন গাড়ির মালিক তাকে আম আদমি পার্টি অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলেছিলেন। এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে ৪৪টি এফআইআর করা হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলির বেশিরভাগই প্রিভেনশন অব ডিফেসমেন্ট অব প্রপার্টি অ্যাক্টের অধীনে করা হয়েছে। পাশাপাশি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুক অ্যাক্টের অধীনেও মামলা করেছে পুলিশ।

অন্যদিকে পোস্টার সাঁটানোর ফলে এফআইআর (FIR) ও গ্রেফতারি নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে আম আদমি পার্টি। একটি টুইটে আপের তরফে প্রশ্ন তোলা হয়েছে, পোস্টারে আপত্তির কারণ নিয়ে।  পাশাপাশি ‘মোদি সরকারের স্বৈরাচার চরমে’ বলে মন্তব্য করেছে দলটি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের